ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

গজারিয়ায় ৯ই মে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল


আরিফুর রহমান সাগর, গজারিয়া photo আরিফুর রহমান সাগর, গজারিয়া
প্রকাশিত: ১০-৫-২০২৬ রাত ৯:১৬

আজ ৯ মে ২০২৬ শনিবার মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়ন শহীদ পরিবার কল্যাণ পরিষদ এর উদ্যোগে মহান স্বাধীনতা যুদ্ধে ১৯৭১ সালের ৯ মে গণহত্যায় শহীদদের স্মরণে গজারিয়া ইউনিয়ন পরিষদ মাঠে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।

 ৯ মে মুন্সিগঞ্জের গজারিয়াবাসীর জন্য এক শোকাবহ দিন। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি সেনাবাহিনী গজারিয়ার গোসাইরচর ইসমানিরচর সহ ১০ গ্রামের প্রায় ৩৬০ জন নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করে।

মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের যেসব অঞ্চলে গণহত্যা সংঘটিত হয়, এর মধ্যে গজারিয়া গণহত্যা অন্যতম। সেই থেকে গজারিয়াবাসী এই দিনটিকে নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করে আসছেন।

১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী নারী ও শিশুসহ ৩৬০ জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করে। মুন্সিগঞ্জ জেলার মেঘনা ও মেঘনার শাখা নদী ফুলদী তীরের গোসাইরচর, নয়নগর, বালুরচর, বাঁশগাঁও জেলেপাড়া, ফুলদী, নাগের চর, কলসেরকান্দি, দড়িকান্দি ও গজারিয়া গ্রামে এ দিনটিতে কান্নার রোল পড়ে যায়।

গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের এ গ্রামগুলোতে ইতিহাসের জঘন্যতম হত্যাযজ্ঞ চালায় ঘাতকরা। তখন নির্মমতার স্বীকার শহীদদের দাফন করার লোকও পাওয়া যায়নি গ্রামগুলোতে। তাই বাধ্য হয়ে গণকবর দেয়া হয়।
গণহত্যা  দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে গজারিয়া ইউনিয়ন শহীদ পরিবার কল্যাণ পরিষদ এর সভাপতি মোঃ বিল্লাল হোসেন আখন্দ এর সভাপতিত্বে ও গজারিয়া ইউনিয়ন শহীদ পরিবার কল্যাণ পরিষদ এর সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আলম মোল্লার সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক  মোঃ কামরুজ্জামান রতন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন (বাংলাদেশ সংবাদ সংস্থা) বাসস এর চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাক পত্রিকার সিনিয়র যুগ্ম সম্পাদক, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন(পিএসসি) এর বিশেষজ্ঞ পরীক্ষক আনেয়ার আলদীন। উদ্বোধক  হিসেবে উপস্থিত ছিলেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর চেয়ারম্যান ডঃ মোঃ আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান, গজারিয়া  থানা অফিসার ইনচার্জ মোঃ হাসান আলী, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ইকবাল হোসেন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক শেখ ফজলুর রহমান (বকুল), বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আসিফ জসিম সানি, গজারিয়া উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, গজারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ, বিশিষ্ট সমাজ সেবক কাজী মারুফ হোসেন, রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর মহাসচিব মুক্তার হোসেন ভূঁইয়া   সহ গজারিয়া উপজেলার বিভিন্ন নেতা কর্মীবৃন্দ।

আরমান / আরমান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ