বাংলাদেশ দলের আরব আমিরাত যাত্রা পিছিয়ে গেছে
গতকাল (৮ অক্টোবর) ওমান ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ খেলে আজ (শনিবার) ওমান থেকে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। তবে টাইগারদের এ যাত্রা পিছিয়ে গেছে একদিন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে আগামী ১০ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে যাবেন মাহমুদউল্লাহ রিয়াদরা।
বিশ্বকাপ দলের সঙ্গে থাকা এক সদস্য বললেন, ‘আজ আরব আমিরাত যাওয়া হচ্ছে না আমাদের। আগামীকাল রওয়ানা করব। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ৮টায়) ফ্লাইটের সূচি।’
মূলত করোনাভাইরাস সতর্কতায় আজ আরব আমিরাতে যেতে পারছে না বাংলাদেশ। টাইগাররা ওমান থেকে চার্টার্ড ফ্লাইটে রওয়ানা করবে। একই ফ্লাইটে যাওয়ার কথা আছে শ্রীলঙ্কা ও ওমান দলের। তারা নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ খেলায় সূচিতে পরিবর্তন এনেছে। কারণ, দুই দলের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি আজ।
সূচি অনুযায়ী ৯ অক্টোবর আরব আমিরাতে গিয়ে সেখানে ১০ তারিখে কোয়ারেন্টাইন শেষে ১১ তারিখে অনুশীলনে নামার কথা ছিল টাইগারদের। তবে যাত্রা একদিন পিছিয়ে যাওয়ায় অনুশীলনের সুযোগ পাবে না বাংলাদেশ দল। সরাসরি ১২ তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্ততি ম্যাচ খেলতে নামতে হবে।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে ১৩ অক্টোবর আবার অনুশীলনের পর ১৪ তারিখ দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের, প্রতিপক্ষ আয়ারল্যান্ড। দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ১৫ তারিখ ওমান ফিরে যাবে বাংলাদেশ দল। ১৬ অক্টোবর ফ্লাডলাইটের আলোর নিচে অনুশীলন। ১৭ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।
এমএসএম / এমএসএম
বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি
মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ
‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার
তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু
মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব