ঢাকা সোমবার, ১১ মে, ২০২৬

লবণ কমাই, জীবন বাঁচাই: বিশ্ব লবণ সচেতনতা সপ্তাহ ২০২৬


অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব photo অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব
প্রকাশিত: ১০-৫-২০২৬ রাত ১১:২৫

আগামী ১১ থেকে ১৭ মে পালিত হচ্ছে বিশ্ব লবণ সচেতনতা সপ্তাহ ২০২৬, যা মানুষের মধ্যে অতিরিক্ত লবণ গ্রহণের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং লবণ গ্রহণ কমানোর কার্যকর কৌশল প্রচারের লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়েছে। এই বৈশ্বিক উদ্যোগটি অ্যাকশন অন সল্ট দ্বারা পরিচালিত, যা হৃদরোগজনিত স্বাস্থ্য সুরক্ষা এবং সামগ্রিক জনস্বাস্থ্য উন্নয়নে প্রমাণভিত্তিক পদক্ষেপ গ্রহণের গুরুত্বকে গুরুত্বারোপ করে। এই প্রচারণার উদ্দেশ্য হলো, ব্যক্তি, সম্প্রদায়, স্বাস্থ্যকর্মী, খাদ্যশিল্প এবং নীতিনির্ধারকদের মধ্যে খাদ্যাভ্যাসে লবণ কমানোর প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা

খাবার লবণ, যার রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইডপ্রাচীনকাল থেকেই খাদ্য প্রস্তুতি, সংরক্ষণ এবং স্বাদ বৃদ্ধিতে ব্যবহৃত হয়ে আসছে। লবণ সাধারণত সমুদ্রের পানি বা খনিজ স্তর থেকে প্রাপ্ত হয়, প্রক্রিয়াজাত ও পরিশোধিত করা হয়, জাতীয় বিধিমালা অনুযায়ী আয়োডিন সমৃদ্ধ করা হয় এবং মানুষের খাদ্য হিসেবে বাজারজাত করা হয়। লবণ মানবদেহের জন্য একটি অপরিহার্য পুষ্টি উপাদান এবং এটি বিভিন্ন গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় কাজে ভূমিকা রাখে। এটি দেহের জলীয় অংশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, স্নায়ুতন্ত্রের সঠিক কার্যকারিতা নিশ্চিত করে, স্নায়ু সংকেত পরিবহনের মাধ্যমে সহায়তা করে, মাংস পেশির যথার্থ কার্যক্রমে সহায়তা করে, রক্তের পিএইচ ভারসাম্য বজায় রাখে এবং খাদ্যের স্বাদ বৃদ্ধি করে

তবে, যদিও লবণ মানবদেহের জন্য অপরিহার্য, অতিরিক্ত লবণ গ্রহণজনিত বহু রোগ ও স্বাস্থ্য জটিলতা ছোট কিন্তু কার্যকর খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। অতিরিক্ত লবণ গ্রহণ বর্তমানে বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা হিসেবে স্বীকৃত। উচ্চ সোডিয়াম গ্রহণ রক্তচাপ বৃদ্ধি করে এবং উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক, হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিউর, কিডনি রোগ, ভাসকুলার ডিমেনশিয়া, অস্টিওপোরোসিস, পাকস্থলীর ক্যান্সার এবং অন্যান্য অসংক্রামক রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়। অতিরিক্ত লবণ গ্রহণ শরীরে তরল জমা, ফোলাভাব, ভারী অনুভূতি, জয়েন্টের নমনীয়তা হ্রাস এবং অস্বাস্থ্যকর ওজন বৃদ্ধিতেও ভূমিকা রাখতে পারে। নিয়মিত অতিরিক্ত লবণযুক্ত খাবার গ্রহণ হৃদপিণ্ড, মস্তিষ্ক, কিডনি এবং রক্তনালীর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে, যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের ঝুঁকি বাড়ায়

২০২৫ সালের অক্টোবর মাসে প্রকাশিত ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন (আইএইচএমই)-এর ২০২৩ সালের গ্লোবাল বার্ডেন অব ডিজিজ স্টাডি অনুযায়ী, ২০২৩ সালে বিশ্বব্যাপী প্রায় ১ কোটি ১০ লাখ মৃত্যু উচ্চ রক্তচাপের সঙ্গে সম্পর্কিত ছিল, যার মধ্যে ১৬ লাখ ৭০ হাজার মৃত্যু সরাসরি উচ্চ সোডিয়াম খাদ্যাভ্যাসের কারণে হয়েছে। ফলে অতিরিক্ত লবণ গ্রহণ এখন বিশ্বব্যাপী অসংক্রামক রোগ মহামারির অন্যতম প্রধান প্রতিরোধযোগ্য খাদ্যঝুঁকি হিসেবে বিবেচিত বাংলাদেশে অসংক্রামক রোগ (এনসিডি) বর্তমানে মৃত্যুর প্রধান কারণ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে প্রায় ১৬ কোটি ৫০ লাখ জনসংখ্যার দেশে বছরে আনুমানিক ৫,৭০,২৬৩ জন মারা যায়। দেশের মোট মৃত্যুর প্রায় ৭১% অসংক্রামক রোগজনিত, যার মধ্যে প্রায় ৫১% অকাল মৃত্যু হিসেবে চিহ্নিত। হৃদরোগ বর্তমানে এককভাবে দেশের মোট মৃত্যুর ৩৪% জন্য দায়ী। উচ্চ রক্তচাপ, যা এসব রোগের একটি গুরুত্বপূর্ণ পূর্ববর্তী কারণ, বর্তমানে বাংলাদেশে প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশকে আক্রান্ত করেছে(আইএইচএমই)-এর তথ্য অনুযায়ী ২০২৩ সালে বাংলাদেশে প্রায় ২৪ হাজার মৃত্যু উচ্চ সোডিয়ামযুক্ত খাদ্যাভাসের কারণে হয়েছে।

জনস্বাস্থ্য সুরক্ষায় লবণ গ্রহণ কমানো একটি সহজ এবং ব্যয়সাশ্রয়ী উপায়। ব্যক্তিগত পর্যায়ে রান্নায় বা খাবারের টেবিলে পরিমিত লবণ ব্যবহার করা এবং কম লবণযুক্ত খাবার নির্বাচন করা স্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে সরকারের, জনস্বাস্থ্য কর্তৃপক্ষের এবং খাদ্যশিল্পের সমন্বিত উদ্যোগ খাদ্য সরবরাহ ব্যবস্থায় লবণের পরিমাণ কমাতে অত্যন্ত জরুরিবিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)-এর মতে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক লবণ গ্রহণ ৫ গ্রামের কম হওয়া উচিত। তবে বাংলাদেশে বিভিন্ন গবেষণা ও জরিপে দেখা গেছে, গড়ে একজন ব্যক্তি প্রতিদিন প্রায় ৯ গ্রাম লবণ গ্রহণ করেন, যা ডাব্লিউএইচও-এর সুপারিশের প্রায় দ্বিগুণ। খাদ্যাভ্যাসে সোডিয়ামের একটি বড় অংশ এখন প্রক্রিয়াজাত ও অতিপ্রক্রিয়াজাত খাদ্য থেকে আসে, যেমন রুটি, সস, চিপস, চানাচুর, ইনস্ট্যান্ট নুডলস, প্রক্রিয়াজাত মাংস, চিজ, বেকারি পণ্য, প্রস্তুত খাবার, ফাস্ট ফুড এবং বিভিন্ন প্যাকেটজাত স্ন্যাকস, যা বাংলাদেশসহ অনেক দেশে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে

এই ক্রমবর্ধমান স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় লবণ গ্রহণ কমানোর জন্য বিভিন্ন কৌশল গ্রহণ করা যেতে পারে। এর মধ্যে রয়েছে প্রক্রিয়াজাত খাদ্যে সোডিয়াম কমানোর জন্য পণ্য পুনর্গঠন ও শিল্পখাতে নিয়মনীতি প্রণয়ন; স্কুল, হাসপাতাল ও কর্মস্থলে কম লবণযুক্ত স্বাস্থ্যকর খাবারের পরিবেশ সৃষ্টি; ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং ব্যবস্থা চালু করা যাতে উচ্চ লবণযুক্ত খাবার সহজে চিহ্নিত করা যায়; জনসচেতনতা বৃদ্ধি ও শিক্ষামূলক প্রচারণা; এবং খাদ্যে সোডিয়াম পরিমাণ ও জনগণের লবণ গ্রহণ নিয়মিত পর্যবেক্ষণ এছাড়া স্বাদ বৃদ্ধির জন্য লবণের বিকল্প হিসেবে প্রাকৃতিক ভেষজ ও মসলা ব্যবহার করা যেতে পারে। রসুন, আদা, গোলমরিচ, ওরেগানো, ধনিয়া, দারুচিনি, ভিনেগার, লেবু এবং অন্যান্য ভেষজ ও মসলা খাবারের স্বাদ বাড়াতে সাহায্য করে এবং একই সঙ্গে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখতে সহায়তা করে

বিশ্ব লবণ সচেতনতা সপ্তাহ ২০২৬ আমাদের মনে করে দেয় যে, লবণ গ্রহণ কমানো একটি যৌথ দায়িত্ব, যেখানে ব্যক্তি, পরিবার, স্বাস্থ্যকর্মী, খাদ্য প্রস্তুতকারক, নীতিনির্ধারক এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর সম্মিলিত ভূমিকা প্রয়োজন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) বিশ্ব লবণ সচেতনতা সপ্তাহ উপলক্ষ্যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশসহ বিভিন্ন সরকারী-বেসরকারী সংস্থার সহযোগিতায় সেমিনারসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়াও, বিএফএসএ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় এবং ব্র্যাক জেপিজি-এর কারিগরি সহায়তায়, বাংলাদেশে প্যাকেটজাত খাদ্যে সোডিয়ামের নির্ধারিত সীমামাত্রা চূড়ান্ত করেছে। বিএফএসএ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় এবং ব্র্যাক জেপিজি-এর কারিগরি সহায়তায় ডাব্লিউএইচও নিউট্রিয়েন্ট প্রোফাইল মডেল বাংলাদেশ প্রেক্ষাপটে অভিযোজিত করছে। সম্মিলিত সচেতনতা, স্বাস্থ্যকর খাদ্য নির্বাচন এবং শক্তিশালী জনস্বাস্থ্য নীতির মাধ্যমে অসংক্রামক রোগ প্রতিরোধে এবং সবার জন্য সুস্থ জীবন নিশ্চিত করতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করা সম্ভব

অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব

সদস্য (খাদ্য শিল্প ও উৎপাদন)

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

এমএসএম / এমএসএম

লবণ কমাই, জীবন বাঁচাই: বিশ্ব লবণ সচেতনতা সপ্তাহ ২০২৬

সংস্কার আর জনকল্যাণে তারেক রহমানের ১০০ দিনের দোরগোড়ায় নতুন বাংলাদেশ

জাতীয় সংসদে দরুদ ও সালামের ধ্বনি: ঈমান, আদর্শ ও জাতীয় চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত!

শিশু কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া

​মুক্ত গণমাধ্যম দিবস: বাংলাদেশে কারাবন্দি সাংবাদিকতা ও স্বাধীনতার সংকট

সারাবছর-ই সম্মানের আসনে থাকুক শ্রমিক

শক্তিই যখন ন্যায় নির্ধারণের মানদণ্ড হয়

ঢাকার প্রশাসনিক ইতিহাসে নতুন দিগন্ত: প্রথম নারী জেলা প্রশাসক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রগঠনের প্রত্যাশা

দায়িত্বশীল নেতৃত্বের এক ইতিবাচক দৃষ্টান্ত মেয়র শাহাদাত

​শোষিত মানুষের অকৃত্রিম বন্ধু: শেরে বাংলা এ কে ফজলুল হক

ইতিহাসের ভয়াবহতম খাদ্য সংকটে ৩০০ কোটির বেশি মানুষ

চাপের বহুমাত্রিক বলয়ে বর্তমান সরকার

অসাম্প্রদায়িক ও শোষিত মানুষের কণ্ঠস্বর পঙ্কজ ভট্টাচার্য