ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

তিন সিনিয়রকে বাইরে রেখে বাংলাদেশ সফরের দুটি দল ঘোষণা অস্ট্রেলিয়ার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-৫-২০২৬ দুপুর ১১:৪৯

মে-জুনে পাকিস্তান ও বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া। পাকিস্তানে তারা ওয়ানডে সিরিজ খেলবে। বাংলাদেশে রয়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। এই তিন সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রত্যাশিতভাবে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড কোনো দলেই নেই। তিনটি দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। বর্তমানে আইপিএলে খেলছেন তিনি। তিন দলে একজন করে নতুন মুখ। অলি পেকে, লিয়াম স্কট ও জোয়েল ডেভিস প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন। পেকে কেবল পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দলে। বাংলাদেশ সফরে থাকবেন স্কট ও ডেভিস। তবে শুধু ওয়ানডে স্কোয়াডে আছেন স্কট, ডেভিস টি-টোয়েন্টিতে। ফাস্ট বোলার বিলি স্ট্যানলেক ও রিলি মেরেডিথ ওয়ানডে দলে ফিরেছেন।
ট্রাভিস হেড, কুপার কনলি, বেন ডোয়ার্শুইস ও জাভিয়ের বার্টলেট তাদের দলের হয়ে আইপিএলের প্লে অফে খেলবেন। বাংলাদেশ সফরে তারা ওয়ানডে দলে পেকে, স্ট্যানলেক, মেরেডিথ ও ম্যাট শর্টের স্থলাভিষিক্ত হবেন। ওয়ানডে থেকে অবসর নেওয়া গ্লেন ম্যাক্সওয়েল টি-টোয়েন্টি দলে জায়গা করে নিতে পারেননি।
পেকে, স্কট ও ডেভিস ঘরেঅয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করে ডাক পেলেন। স্কট এবারের বর্ষসেরা শেফিল্ড শিল্ড প্লেয়ার হয়েছেন। বিগ ব্যাশ লিগে ডেভিস ছিলেন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার। শেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার পর পেকে ‘এ’ দলে খেলেছেন। 
৩০ মে শুরু হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। বাকি দুটি ম্যাচ ২ জুন ও ৪ জুন। বাংলাদেশে অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে খেলবে ৯ জুন। পরের দুটি ম্যাচ ১১ ও ১৪ জুন। মিরপুরে ওয়ানডে শেষে চট্টগ্রামে তিন টি-টোয়েন্টি হবে ১৭, ১৯ ও ২১ জুন।
পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), অ্যালেক্স কেরি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, ম্যাথু কুহনেমান, মার্নাস লাবুশেন, রাইলি মেরিডিথ, অলিভার পেকে, ম্যাথু রেনশ, তানভীর সংঘ, লিয়াম স্কট, ম্যাট শর্ট, বিলি স্ট্যানলেক ও অ্যাডাম জাম্পা।
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে  দল: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেরি, কুপার কনলি, বেন ডোয়ার্শুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুহনেমান, মার্নাস লাবুশেন, ম্যাথু রেনশ, তানভীর সংঘ, লিয়াম স্কট, অ্যাডাম জাম্পা।
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুহনেমান, রাইলি মেরিডিথ, জশ ফিলিপ, ম্যাথু রেনশ, অ্যাডাম জাম্পা। 

 

Aminur / Aminur

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ

দেম্বেলের এমন হ্যাটট্রিক ৩২ বছর পর প্রথম

গোল উদযাপনেও কেন শান্ত থাকেন, জানালেন স্কালোনি

ভাগ্যের কাছে আটকে গেল ইরান, নকআউটে খেলার সমীকরণ কী?

বিশ্বকাপের শহরে বাংলাদেশের অধিনায়ক

যে যাদুতে বিশ্বকাপে সাফল্য পাচ্ছে ব্রাজিল

মিডফিল্ডার হয়েও কেন ২ নম্বর জার্সি পরেন নরওয়ের ফুটবলার

জাপানকে ১১ বার হারালেও ব্রাজিলের শেষ ম্যাচ ছিল ‘বিব্রতকর’

ব্রাজিল ম্যাচের আগে জাপান কোচ বললেন, আর্জেন্টিনা বিশ্বকাপের সেরা

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

আসল রূপে ফিরল ব্রাজিল

‘ভিনি একজন শীর্ষমানের ফুটবলার, বিশ্বের অন্যতম সেরা’

কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া