নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ চ্যাম্পিয়ন রাজারহাট উপজেলা ক্রিকেটটিম
ক্রীড়া হলে পেশা,পরিবার পাবে ভরসা এই স্লোগানকে সামনে রেখে, মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমানের উদ্দোগে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর উদ্বোধন গত ২ মে সারা দেশের ন্যায় একযোগে অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় রাজারহাট উপজেলায় স্কুল পর্যায়ের ১২ থেকে ১৪ বছর বয়সী ক্ষুদে ক্রিকেটারদের অংশগ্রহণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে একের পর এক ম্যাচ জিতে ফাইনালে ওঠে রাজারহাট উপজেলা দল। প্রথম ম্যাচে ৩ মে ফুলবাড়ি উপজেলার বিপক্ষে ১০ ওভারের খেলায় ৬ উইকেটে জয়লাভ করে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে তারা। পরে ৮ মে অনুষ্ঠিত সেমিফাইনালে কুড়িগ্রাম জেলা দলকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে উন্নীত হয় রাজারহাট।
১০ মে অনুষ্ঠিত চূড়ান্ত ফাইনাল ম্যাচে চর-রাজিবপুর দলকে ২ রানে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় রাজারহাট উপজেলা দল। শ্বাসরুদ্ধকর এ জয়ের মাধ্যমে তৃণমূল পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাজারহাট উপজেলার ক্ষুদে ক্রিকেটাররা।
উক্ত টুর্নামেন্ট থেকে রাজারহাট উপজেলার আদনান,সাদমান,অর্ঘ নাঈম ৪ জন ক্ষুদে ক্রিকেটার বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পায়।
খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, বিশিষ্ট ক্রীড়াবিদ ও সদস্য সচিব জেলা ক্রীড়া সংস্থা শফিকুল ইসলাম বেবু সহ আরো অনেকে
এ জয়ে খেলোয়াড়, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের মাঝে আনন্দের বন্যা বইছে। স্থানীয়রা মনে করছেন, তৃণমূল পর্যায়ে এমন আয়োজন শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমএসএম / এমএসএম
ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার
কালকিনিতে ওষুধ কোম্পানির ম্যানেজারের বসতবাড়ি ভাংচুর: আহত-১
গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
খাদ্য গুদামে অনিয়ম হলে, কঠোর ব্যবস্থা নেয়া হবে: খাদ্যমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র রাতভর অভিযান: ৫০২ বোতল এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ১
দুর্গাপুর উপজেলার সদর ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান বোরহান উদ্দিন
মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে সেবাকুঞ্জ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- প্রতিমন্ত্রী মীর হেলাল
আদমদীঘি কড়ই আলিম মাদরাসা একাডেমি ভবন নির্মানে দেড় কোটি টাকা বরাদ্দ
কওমি ছাত্ররা সরে দাঁড়ালেও শিল্পকলায় অনুষ্ঠান করতে পারছে না এনসিপি
শাহজাদপুরে পূরবী থিয়েটারের ৬ষ্ঠ বাংলা লোকনাট্য উৎসব অনুষ্ঠিত
আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি, প্রতারণার মামলায় জেলে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু
রায়গঞ্জে নজরুল বর্ষে পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত