আলফাডাঙ্গায় খাল পুনঃখননের উদ্বোধন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ দক্ষিণপাড়া সুইজগেট হতে মিলন শেখের বাড়ি পর্যন্ত খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি।
রবিবার (১০ মে) সকাল ১১টায় বড়ভাগ দক্ষিণপাড়া সুইজগেট এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর ইলিয়াস মোল্লা এবং সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান আব্বাস, সাধারণ সম্পাদক নুর জামাল খসরু, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা রেদোয়ানুন্নবী, সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি মো. রবিউল হক রিপন, সাধারণ সম্পাদক মিয়া হাচিবুর রহমান, পৌর জামায়াতের আমির মাওলানা ওহিদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, মধুখালী সার্কেলের এএসপি আজম খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ভবেন বাইন, কৃষি কর্মকর্তা তুষার সাহা এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকতসহ স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
খাল পুনঃখনন উদ্বোধনের পর দুপুর সাড়ে ১২টায় উপজেলা মাল্টিপারপাস হলরুমে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি।
সভায় বক্তব্যকালে তিনি বলেন, “দল-মত নির্বিশেষে আমাদের সবাইকে জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হতে হবে। এলাকার উন্নয়ন ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
Link Copied