ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বাগেরহাটের কচুয়ায় সরকারী রাস্তা বন্ধ করে ইমারত নির্মান, ইউএন’র নির্দেশে বন্ধ


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ১১-৫-২০২৬ দুপুর ১:২৯

বাগেরহাটের কচুয়া উপজেলা সদরের কচুয়া ডিগ্রী কলেজের পাশের জনগনের চলাচলের রাস্তা বন্ধ করে ইমারত নির্মান করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের মাধ্যমে এ অভিযোগ পেয়ে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার নির্মান কাজটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছেন। অভিযোগ উঠেছে নির্মান কাজ  বহাল রাখতে নানা তদবীর শুরু করেছে ইমারত নির্মানকারী উপজেলা সদরের ওহাব শিকদার গং। গত ৫ মে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবরে এলাকার মীর মুরাদউদদ্দৌলা ও মাফরুজা বেগমের দায়ের করা আবেদনে বলা হয়, উপজেলা সদরের ওহাব সিকদার গং রা কচুয়া ডিগ্রী কলেজের সীমানা প্রাচীর সংলগ্ন সরকারী রাস্তার ইটের সলিং তুলে নিয়ে ইমারত নির্মান কাজ শুরু করেন। এতে জনগনের যাতায়াত চরম বাধাগ্রস্থ হয়। এ অবস্থায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করা হলে তিনি নির্মান কাজ বন্ধ করে দেন। স্থানীয়রা জানান, রাস্তা বন্ধ করে এবং সরকারী জমির মাটি কেটে  শুরু করা কাজ ইউএনও বন্ধ করে দিলেও শুক্রবার ছুটির দিনে আবার কাজ শুরু করেন। পরে স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে কাজটি আবার বন্ধ করে দেয়। যা নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী হাসান বলেন স্থানীয়দের আবেদনের প্রেক্ষিতে ওই নির্মান কাজ বন্ধ করার নির্দেশনা দেয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত