ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

তালায় ফারিয়ার প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ১১-৫-২০২৬ দুপুর ২:১

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের সংগঠন ফারিয়ার আয়োজনে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকাল ১০ টায় পাটকেলঘাটার পাঁচ রাস্তার মোড়ে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্টিত হয়। পরিকল্পিত ভাবে ঔষধ শিল্পকে ধ্বংসের পাঁয়তারা, ঔষধ কোম্পানির প্রতিনিধিদেরকে প্রশাসন কর্তৃক হেনস্তা ও মিডিয়া কর্তৃক ঔষধ কোম্পানিদেরকে দালাল বলে সম্বোধন করায় কেন্দ্রীয় ফারিয়ার কর্মসূচির অংশ হিসেবে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা মো: জামাল উদ্দিন, সভাপতি মো: জাহাঙ্গির আলম, সহ সভাপতি মো: ওয়াসেফ আলী, সাধারণ সম্পাদক মো: নাজমুল হোসেন, সদস্য মো: গোলাম হোসেন, মো: সামীর উদ্দীন, মো: রাফসান জনি প্রমুখ। এসময় বক্তারা বলেন, আপনারা সবাই জানেন আমরা ঔষধ কোম্পানির প্রতিনিধিরা অরাজনৈতক সংগঠন। আমরা সবাই গ্রাজুয়েশন সম্পন্ন করে ঔষধ কোম্পানীতে যোগদান করি। কোম্পানীর পেশাদারী, সুশৃঙ্খল ও বিজ্ঞান সম্মত ট্রেনিং এর মাধ্যমে ডাক্তারদের চিকিৎসা সহায়ক বিভিন্ন তথ্য, ঔষধের নাম, ঔষধ খাবার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া সহ বিভিন্ন তথ্য প্রদানের মাধ্যমে জরুরী স্বাস্থ্যসেবা সহ জাতীয় অর্থনীতেতে এক গুরুত্বপূর্ণ অবদান রাখছি। এমন একটি মহৎ পেশায় কার্যকরী ভূমিকা পালন স্বত্বেও আমাদের প্রশাসন সহ সমাজের কতিপয় মানুষের চরম হেনস্তার সম্মুখীন হতে হয়। সরকারী প্রশাসন কতৃক হাসপাতাল, ক্লিনিক থেকে পেশাদার দালাল উচ্ছেদ করতে গিয়ে আমাদের সহকর্মীদের দালালের সাথে গ্রেফতার করা হচ্ছে। অথচ কিছু মিডিয়া পেশাদার দালালদের সাথে আমাদের দালাল হিসাবে প্রচার করছেন। যা ঘৃনিত অপরাধ। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা ঔষধ কোম্পানির প্রতিনিধিরা সরকারের সংশ্লিষ্ট মহলের নিকট আমাদের হয়রানি না করা, হাসপাতালে কাজের সুন্দর পরিবেশ নিশ্চিত করা সহ মিডিয়ার অতি উৎসাহিত অপপ্রচার রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানান তারা।

এমএসএম / এমএসএম

অন্যায়ের সঙ্গে কোনো আপস করা চলবে না: বিমানমন্ত্রী

নওগাঁ জেলা প্রেসক্লাবের ১৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নওগাঁয় খালের পানিতে গেল স্বামী-স্ত্রীর প্রাণ

কালিয়ায় গভীর রাতে ডেকে নেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু

আত্রাইয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লোহাগাড়া প্রেস ইউনিটের নির্বাচন সম্পন্ন: সভাপতি নুরুল আলম, সম্পাদক সেলিম উদ্দীন

কক্সবাজারে নিখোঁজ হেলাল উদ্দিনের অপেক্ষায় মেহেরপুরে স্বজনদের আহাজারি

আদমদীঘিতে ৫৮ পিস নেশার ট্যাবলেটসহ একজন গ্রেফতার

সিংড়ায় শালমারা দাখিল মাদ্রাসায় বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান

ঠাকুরগাঁওয়ে জামাতাকে হত্যার অভিযোগে শুশুর গ্রেফতার

কেরুজ আঙ্গিনায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনকালে এমডি রাব্বিক হাসান

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: চিকিৎসক ও নৈশপ্রহরী বরখাস্ত, তালা হাসপাতাল ১০০ শয্যায় উন্নীতের ঘোষণা

ধুনটে শিক্ষক জাহাঙ্গীর আলমের পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন