ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে ইসলামের আলোকে ধর্মীয় নেতৃবৃন্দ ও ইমামগণের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ১১-৫-২০২৬ দুপুর ২:১
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে ইসলামের শিক্ষা ও ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে ২০২৬) সকাল ১০টায় ইসলামী ফাউন্ডেশন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে এ সভার অনুষ্ঠিত  হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, ধর্মীয় নেতা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তারা, সাংবাদিক বৃন্দ,উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রামের উপ-পরিচালক মোঃ শাহ-নেওয়াজ। তিনি তার বক্তব্যে বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে ধর্মীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। ইসলাম মাদককে সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করেছে এবং মাদকের কুফল সম্পর্কে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে ইমাম ও আলেম সমাজকে এগিয়ে আসতে হবে। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোঃ আশফাকুর রহমান জাওহারী, খতিব, পূর্ব পার্বতীপুর কেন্দ্রীয় জামে মসজিদ, মহানগর, রংপুর। তিনি বলেন, মাদক শুধু ব্যক্তি নয়, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়। ইসলামের আলোকে যুবসমাজকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে এবং মসজিদভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম জোরদার করতে হবে। সভায় সভাপতিত্ব করেন ইসলামী ফাউন্ডেশন কুড়িগ্রামের উপ-পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক রনি। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি ধর্মীয় নেতৃবৃন্দের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমিনুল হক তারেক। তিনি উপস্থিত সকল ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দকে সমাজে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। আলোচনা সভায় সব বক্তারাই মাদকমুক্ত সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

এমএসএম / এমএসএম

জুয়ার দায়ে বাদ পড়া ইমামের বিরুদ্ধে প্রতিবেশীকে মারধর-নির্যাতনের অভিযোগ

ময়মনসিংহে ভূমিকম্প মোকাবিলায় বিকল্প জরুরি যোগাযোগের মহড়া

বাগেরহাটের কচুয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা জড়িত সন্দেহে ভাতিজীসহ ৪ জন আটক

বেলাবোতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল

লিভার সিরোসিস আক্রান্ত রাজুর পাশে দাঁড়ালেন সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন

মনিরামপুরের আলীম জাতিসংঘের সাধারন পরিষদের ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’

নেত্রকোণার মদনে স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে ঘুমের ওষুধ সেবন-হাসপাতালে স্ত্রীর মৃত্যু

আলমডাঙ্গায় গৃহবধূর মৃত্যু: শাহারুলের বিরুদ্ধে পরিবারের পরিকল্পিত হত্যার অভিযোগ

কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ

নালিতাবাড়ীতে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালালেন ভূয়া কাজী

প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ে, নয় মাসের মধ্যে লাশ হলো কিশোরী লাবনী

কুড়িগ্রামে ভাওয়াইয়া যুবরাজ কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণ দিবসে স্মরণসভা ও সঙ্গীতাঞ্জলি

নাগেশ্বরীতে ডোবায় মিললো অজ্ঞাত যুবকের লাশ