কেশবপুরে অবৈধ ২ ক্লিনিক সিলগালা, কার্যক্রম বন্ধের নির্দেশ
যশোরের কেশবপুরে লাইসেন্স ও বৈধ কাগজপত্র না থাকায় দুটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। গত রোববার (১০ মে) দুপুরে যশোর সিভিল সার্জনের নেতৃত্বে এক বিশেষ অভিযানে এই ব্যবস্থা নেওয়া হয়।
বন্ধ ঘোষিত প্রতিষ্ঠান দুটি হলো পৌর শহরের সরকারি পশু হাসপাতাল সংলগ্ন মাইকেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং ক্রিস্টাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।
যশোর জেলা সিভিল সার্জন ডাক্তার মোঃ মাসুদ রানা এবং কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ রেহনেওয়াজ সঙ্গীয় ফোর্স নিয়ে এই ঝটিকা অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ক্লিনিক কর্তৃপক্ষ তাদের প্রতিষ্ঠানের হালনাগাদ কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। ফলশ্রুতিতে জনস্বাস্থ্যের ঝুঁকির কথা বিবেচনা করে প্রতিষ্ঠান দুটির অপারেশন থিয়েটারসহ যাবতীয় কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়।
অভিযান চলাকালে স্থানীয় উৎসুক জনতা স্বাস্থ্য বিভাগের এমন পদক্ষেপকে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন।
এ বিষয়ে যশোরের সিভিল সার্জন ডাক্তার মোঃ মাসুদ রানা দৈনিক সকালের সময় কে জানান, বৈধ কাগজপত্র ছাড়া ক্লিনিক পরিচালনা করা দণ্ডনীয় অপরাধ। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ হওয়া দুটি প্রতিষ্ঠানের কোনো ধরনের চিকিৎসা বা পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম চালানো যাবে না। নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ রেহনেওয়াজ দৈনিক সকালের সময় কে বলেন, বন্ধ ঘোষিত ক্লিনিক দুটির ২০২৩ সালের পর থেকে কোনো লাইসেন্স নবায়ন নেই। সাধারণ মানুষের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে।
এমএসএম / এমএসএম
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের
সাভারের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া
মাদকের আখড়া নয়-হরিকেশ হোক নিরাপদ আবাসভূমি,মাদক নির্মূলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চায় এলাকাবাসী
চাঁপাইনবাবগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা
সংসদে উত্থাপিত হেবা আইন শরিয়তসম্মত নয়: মুফতি একরাম হোসাইন অদুদী
পেকুয়ায় নবীন শিক্ষার্থীদের পাশে ছাত্রদল