ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ঘিওর-বানিয়াজুরী আঞ্চলিক সড়কটি খানাখন্দে ভরা যানবাহন চলাচলে মারাত্মক হুমকি


 ঘিওর (মানিকগঞ্জ ) প্রতিনিধি photo ঘিওর (মানিকগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশিত: ১১-৫-২০২৬ দুপুর ২:৩

মানিকগঞ্জের ঘিওর উপজেলার গুরুত্বপূর্ন ঘিওর-বানিয়াজুরী আঞ্চলিক মহাসড়টি প্রায় ৯কিলোমিটার রাস্তা ভয়াবহ খানাখন্দের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে ঘিওর-বানিয়াজুরী আঞ্চলিক সড়কটি সংস্কার কিংবা মেরামত না করায় সকল প্রকার যানবাহন চলাচলে মারাত্মক অসুবিধা হচ্ছে। এলাকার লোকজনের যাতায়াতের ক্ষেত্রে চরম অসুবিধা হচ্ছে। 
স্থানীয় লোকজনের অভিযোগ, ঘিওর থেকে বানিয়াজুরী পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলে মারাত্মক ব্যাাহত হচ্ছে। বিশেষ করে বালিয়াখোড়া বাজার সংলগ্ন এলাকায় রাস্তার এক পাশে ধ্বসে ধ্বসে নিচু হওয়ায় যাতায়াত ব্যবস্থা কঠিন হয়ে পরেছে। এতে অটো টেম্ফু, রিকশা ভ্যান,মোটর সাইকেলসহ ছোট যানবাহন চলাচলে অহরহ ঘটছে দুঃর্ঘটনা। এই সড়ক দিয়ে প্রতিদিন ঘিওর, দৌলতপুর, নাগরপুর, টাঙ্গাইল সড়কের হাজার হাজার লোকজন যাতায়াত করেন। অথচ দীর্ঘদিনেও এই রাস্তাটি সংস্কার না করায় সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে চলাচলে  অনুপযোগি হয়ে পরেছে। আবার কোথাও গর্তের সৃষ্টি হয়েছে, আবার কোথাও পানি জমে থাকায় চলাচল মারাত্মক অসুবিধা হচ্ছে। এ পথে নিয়োমিত চরাচলকারী অটোবাইক চালক জুলহাস বলেন, ঘিওর-বালিয়াখোড়া-বানিয়াজুরী সড়কে অবস্থা খুবই খরাপ। বালিয়াখোড়ার পরে রাস্তায় গাড়ি চলাচল করা খুবই কষ্ট। মাঝে মধ্যে গর্তের  মধ্যে চাকা ঢুকে ক্ষতিগ্রস্থ হয়। গাড়ির অনেক কাজ করতে হয়। আয় থেকে এই সড়কে গাড়ি চালালে বেশি ব্যয় হয়। বৈলট গ্রামের বাসিন্দা মোবারক হোসেন বলেন, তার বাবা হ্যালো বাইকে বানিয়াজুরী থেকে বাড়ি ফেরার পথে বালিয়াকোড়া বাজারের কাছেদূর্ঘটনার মিকার হন। একটি অটো রিকশা উল্টে গেলে তিনি গুরত্বর আহন হন এবং তার পা ভেঙ্গে যায়। চিকিৎসার পেচনে তার প্রায় ৭০/৮০ হাজার টাকা ব্যয় করতে হয়েছে। শিক্ষক নূরে আলম জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল, কলেজের শিক্ষার্থীসহ অসংখ্য রোগী আসা যাওয়া করেন। ভাঙ্গা সড়কের কারনে সময় নষ্টের পাশাপাশি লোকজনের ভোগান্তি বাড়ছে। এদিকে ঘিওর মডেল মসজিদ থেকে থানা মোড় পর্যন্ত সড়কের বেহাল অবস্থা পরে আছে। ঘিওর সিনেমা হলের মোড়ে সামান্য বৃষ্টিতে পানি জমে জলাবদ্ধার সৃষ্টি হয়।  ঘিওর ডি, এন হাই স্কুল, ঘিওর বালিকা উচ্চ বিদ্যালয়, ঘিওর সরকারী কলেজে এবং ঘিওর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কমলমতি শিক্ষার্থীদেরসহ বাজারের লোকজনের চলাচলে অনেক কঠিন হয়ে পরে। ২০২১ সালের এপ্রিল মাসের প্রথম দিকে ঘিওর বাসষ্ট্যান্ড থেকে সিনেমা হলের মোড় হয়ে পোষ্ট অফিস পর্যন্ত ড্রেন নির্মান করা হয়। ড্রেনটি পরিস্কার না করায় ভরাট হয়ে গেছে। ফলে বৃষ্টির সময়ে এই এলাকাটি জলাবদ্ধতার ভয়াবহ আকার ধারন করে বলে স্থানীয় ব্যবসায়ীরা জানান। 

বালিয়াখোড়া ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল আওয়াল বলেন, সড়টির বিভিন্ন স্থানে খানাখন্দে ভরে গেছে। বিশেষ করে বালিয়াখোড়া বাজার এলাকার একপাশে নিচু হয়ে যাওয়ায় চলাচল অত্যন্ত বিপদজ্জনক। সড়কের নয় কিলোমিটার অংশে গত ছয় মাসে ছোট বড় অর্ধশত দুর্ঘটনা ঘটেছে। দ্রুত রাস্তাটি সংস্কার করা প্রয়োজন। 
ঘিওর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলী জানান, রাস্তাটির বর্তমান অবস্থা খুবই খারাপ। রাস্তাটি সম্পর্কে আমি অবগত আছি। ইতোমধ্যে স্থানীয় সংসদ সদস্যের সাথে আলাপ করে “আমফান প্রকল্পের” আওতায় সড়কটি সংস্কারের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে তালিকা পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই রাস্তাটি মেরামতের কাজ শুরু হবে। 

উপজেলা নির্বাহী অফিসার নাশিতা-তুল ইসলাম বলেন, ঘিওর-বানিয়াজুরী সড়কটি জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ন। জনদুর্ভোগ কমাতে এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে দ্রুত উদ্যোগ নেওয়া হচ্ছে। এলাকার অভিজ্ঞ মহল প্রতিদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন। 

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়