মনোহরদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৩ ব্যবসায়ীকে জরিমানা
নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
সোমবার (১১ মে ২০২৬) দুপুরে খিদিরপুর বাজারে এ তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদুর রহমান।
অভিযান চলাকালে বাজারের মুদি, মিষ্টি ও ওষুধের দোকানে তদারকি করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং বিভিন্ন পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করে রাখার প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় তিনজন ব্যবসায়ীর কাছ থেকে সর্বমোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ শাহনেওয়াজ, মোঃ মোবারক হোসেন এবং এর নরসিংদী জেলা পুলিশ লাইন্সের সদস্যরা।
স্থানীয়দের মধ্যে এ অভিযান ইতিবাচক সাড়া ফেলেছে। সচেতন মহল নিয়মিত বাজার তদারকি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়