ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোবিপ্রবিতে ৩১ লাখ টাকার আধুনিক শিক্ষা সরঞ্জাম বিতরণ


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১১-৫-২০২৬ দুপুর ৩:৭

শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর বিভিন্ন বিভাগে প্রায় ৩১ লাখ টাকা মূল্যের আধুনিক শিক্ষা সরঞ্জাম সরবরাহ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১১ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের হাতে মাল্টিমিডিয়া প্রজেক্টরসহ বিভিন্ন ল্যাব উপকরণ হস্তান্তর করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রথম ধাপে ১১টি বিভাগের জন্য মাল্টিমিডিয়া প্রজেক্টর সরবরাহ করা হয়েছে। এছাড়া কৃষি বিভাগের জন্য পাওয়ার টিলার ও সিডার মেশিন, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের জন্য হট প্লেট এবং ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং ও মনোবিজ্ঞান বিভাগের জন্য বিভিন্ন ল্যাব উপকরণ প্রদান করা হয়। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে প্রয়োজনীয় গবেষণা ও ল্যাব সরঞ্জাম সরবরাহ করা হবে বলেও জানানো হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এছাড়া প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে রেজিস্ট্রার দপ্তরসহ বিভিন্ন অফিসের জন্য কম্পিউটার, প্রিন্টার ও স্ক্যানারও হস্তান্তর করেন উপাচার্য।

অনুষ্ঠানে জীব বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. শরাফত আলী, কৃষি অনুষদের ডিন ড. জিলহাস আহমেদ জুয়েল, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়াসহ বিভিন্ন বিভাগের সভাপতি, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন

সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "

বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী

নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন

টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা

নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি

চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

উখিয়ার বন ধ্বংসের নায়ক শাহিনুর, নেপথ্যে ডিএফও