ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

“দালাল নয়, আমরা পেশাজীবী" মনপুরায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ১১-৫-২০২৬ দুপুর ৩:১১

“দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের শিক্ষিত ও প্রশিক্ষিত পেশাজীবী”এই স্লোগান কে সামনে রেখে ভোলার মনপুরা উপজেলায় পেশার মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা ফারিয়া সংগঠন।

সোমবার (১১ মে) সকাল ১১টায় মনপুরা উপজেলা প্রেসক্লাব সামনে আয়োজিত এ মানববন্ধনে অংশ নেন মনপুরা উপজেলার বিভিন্ন ঔষধ কোম্পানিতে কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা।

“দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী” এই দাবিকে সামনে রেখে সারাদেশের ন্যায় মনপুরাতেও একযোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা ফারিয়া সংগঠনের সভাপতি মো. রিয়াদ হাওলাদারসহ উপজেলার সকল মেডিকেল রিপ্রেজেন্টেটিভ।

এ সময় বক্তব্যে মো. রিয়াদ হাওলাদার বলেন, “মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অথচ বিভিন্ন সময়ে এই পেশাকে অবমূল্যায়ন ও হেয়প্রতিপন্ন করা হয়। আমরা চাই, আমাদের পেশার যথাযথ মর্যাদা নিশ্চিত করা হোক এবং মাঠপর্যায়ে কর্মরত প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলা হোক।”

তিনি আরও বলেন, দেশের ওষুধ শিল্প ও স্বাস্থ্যসেবা খাতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের অবদান গুরুত্বপূর্ণ। তাই তাদের প্রতি সম্মান ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত