যশোরে ঔষধ প্রতিনিধিদের মানববন্ধন
ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত, দালালচক্র নির্মূল এবং হয়রানির প্রতিবাদে যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিনিধি, ফার্মেসির মালিক ও কর্মচারীরা অংশ নেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন ওরিয়ন ফার্মার প্রতিনিধি ও ফারিয়ার সভাপতি মো. এনামুল হক। সঞ্চালনা করেন এসকেএফ ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি মো. আশিকুর রহমান। এ সময় বক্তব্য দেন বায়ো ফার্মার প্রতিনিধি আমিনুর রহমান, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি প্রিয়ম হাসান, ওএসএল ফার্মার প্রতিনিধি শামীম হোসাইন, এলিয়েন ফার্মার প্রতিনিধি নাজমুল হোসেন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি আরিফুর রহমান এবং এসিএমই ল্যাবরেটরিজের প্রতিনিধি ও ফারিয়ার সাধারণ সম্পাদক মো: রাসেল আহমেদসহ অন্যরা।
বক্তারা বলেন, ঔষধ কোম্পানির প্রতিনিধিরা স্বাস্থ্যখাতের গুরুত্বপূর্ণ অংশ হলেও দালালচক্রের দৌরাত্ম্য ও বিভিন্ন ধরনের হয়রানির কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা অবিলম্বে দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং প্রতিনিধিদের হয়রানি বন্ধের দাবি জানান।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
Link Copied