কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও অবৈধ কারেন্ট জাল উদ্ধার, আটক ১
কুষ্টিয়া জেলার সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে চলমান বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০ মে ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন জামালপুর বিওপির টহল দল দৌলতপুর উপজেলার প্রাগপুর কামারপাড়া গোরস্থান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মো. রুবেল হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি প্রাগপুর গ্রামের বাসিন্দা। এ সময় তার কাছ থেকে ভারতীয় ১০ বোতল মদ ও ৫ বোতল ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড অ্যান্ড কোডেইন ফসফেট সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ১৭ হাজার টাকা।
এদিকে, একই দিন রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে পশ্চিম ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ পশ্চিম ধর্মদাহ মাঠ এলাকায় আরেকটি অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৭ বোতল ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড অ্যান্ড কোডেইন ফসফেট সিরাপ এবং ১ হাজার ৯০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৭২ হাজার ৮০০ টাকা।
অপরদিকে, ১১ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ প্রাগপুর কবরস্থান ঘাট এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০ দশমিক ৭ কেজি ভারতীয় কারেন্ট জাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জালের আনুমানিক মূল্য ৫৩ হাজার ৫০০ টাকা।
একই রাতে আনুমানিক ১টা ৫০ মিনিটে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ প্রাগপুর ঘাট এলাকায় পরিচালিত পৃথক অভিযানে আরও ৪৩ কেজি ভারতীয় কারেন্ট জাল উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ২ লাখ ১৫ হাজার টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে। ভবিষ্যতেও একই পেশাদারিত্ব, সতর্কতা ও দৃঢ়তার সঙ্গে দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
Link Copied