ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

মাদক বিরোধী বিশেষ অভিযানে চার’শ পিছ ইয়াবা সহ আটক -২


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ১১-৫-২০২৬ দুপুর ৩:৪৯
যশোরের অভয়নগর উপজেলার ইছামতি গ্রাম থেকে ৪০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। গত (১০মে) রোববার রাত সাড়ে ৯টার দিকে সন্ত্রাস দমন, অস্ত্র উদ্ধার ও মাদকবিরোধী বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। আটকরা হলেন উপজেলার ধুলগ্রাম এলাকার গোপাল চন্দ্র সেনের ছেলে তাপস কুমার সেন (৩৩) এবং হুমায়ুন সরদারের ছেলে স্টার সরদার (২৭)। পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে ইছামতি গ্রামের গলাচিপা মোড়ে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল পুলিশ। এ সময় নড়াইল থেকে নাউলী বাজারগামী একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে, অভয়নগর উপজেলার বাসুয়াড়ী ক্যাম্পের ইনচার্জ এসআই শেখ নাসির উদ্দিন জানান, বিশেষ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ