ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

জনগণের আস্থা ও তৃণমূলের মতামতেই উন্নয়নের পথ—কাউনিয়ায় এমপি আখতার হোসেন


সাইদুল ইসলাম, কাউনিয়া photo সাইদুল ইসলাম, কাউনিয়া
প্রকাশিত: ১১-৫-২০২৬ দুপুর ৪:৩৩
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব ও রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, “ভোট হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে এখন আমি দল-মত নির্বিশেষে সবার এমপি হিসেবে কাজ করতে চাই। তৃণমূলের মানুষের সমস্যাই উন্নয়নের ভিত্তি।”
সোমবার সকাল ১১টায় কাউনিয়া উপজেলা পরিষদ চত্বরে শুরু হওয়া ত্রৈমাসিক মতবিনিময় সভার প্রথম পর্ব দুপুর পর্যন্ত চলে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত অঞ্চল থেকে আগত নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রতি তিন মাস পরপর জনগণের সঙ্গে মতবিনিময় করে তাদের সমস্যা ও চাহিদার কথা শুনবেন।
তিনি আরও বলেন, সরকারি বরাদ্দ ও উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করতে সব তথ্য জনসম্মুখে প্রকাশ করা হচ্ছে। গত ঈদুল ফিতর উপলক্ষে পাওয়া ১০ লাখ টাকার বরাদ্দের মধ্যে পীরগাছায় সাড়ে পাঁচ লাখ এবং কাউনিয়ায় সাড়ে চার লাখ টাকা বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউনিয়া উপজেলা শাখার আমির মাওলানা আব্দুস সালাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এনসিপির স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে