মুকসুদপুরে নাট্যজন কল্যাণ দাসের স্মরণ সভা
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিশিষ্ট নাট্যজন ও সমতা থিয়েটারের প্রতিষ্ঠাতা সহ- সভাপতি কল্যাণ কুমার দাসের স্মরণে শুত্রুবার সন্ধ্যা ৭টায় বাটিকামারী উচ্চ ও মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে সমতা থিয়েটারের আয়োজনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সমতা থিয়েটারের সভাপতি সাহেব আলী মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলামের সঞ্চালনায় স্মৃতিচারণ করে স্মরণসভায় বক্তব্য রাখেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা দীলসাদুল শিমুল, নাট্যকার ম,নিজাম, গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার মো: ফিরোজ খান, সরকারি ভাঙ্গা কে,এম কলেজের সাবেক অধ্যক্ষ মোশায়েদ হোসেন ঢালী, বাটিকামারি স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম পান্নু, জয়নগর এয়ার আলী খান ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মো: শহিদুল ইসলাম, মুকসুদপুর উপজেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সেলিম, সরকারি মুকসুদপুর কলেজের প্রভাষক স্বনোজ কুন্ডু লিটু ও বিশিষ্ট লেখক ও কবি মাহফুজ রিপন প্রমূখ। স্মৃতিচারণ করে সমতা থিয়েটারের কর্মী ইকবাল,লিজা,গৌতম ও শচীন অনুরুপ ভাবে বক্তব্য রাখেন।
বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা দীলসাদুল শিমুল বলেন,
মঞ্চালোকিত জীবনের উজ্জ্বল নক্ষত্র সকলের প্রিয়মূখ সমতা থিয়েটারের প্রাণপুরুষ বরেণ্য নাট্যজন কল্যাণ কুমার দাস আজ মহাকালের যাত্রী। তার শূন্যতা সমতা থিয়েটারের প্রতিটি ধুলিকণায় এক গভীর ক্ষতের সৃষ্টি করেছে। যার দরাজ কন্ঠস্বরে মুখরিত হতো মঞ্চের আঙ্গিনা সেই প্রিয় মানুষটির প্রস্থানে আমরা স্তম্ভিত,শোকস্তদ্ধ ও বাকরুদ্ধ। সমতা থিয়েটারের সভাপতি সাহেব আলী মিয়া বলেন,নাট্যকলার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরপ তিনি ভূষিত হয়েছেন। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন পদক,শিল্পকলা একাডেমী পদক এবং তার প্রিয় সংগঠনের সমতা থিয়েটার পদক পেয়েছিলেন তিনি। গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার মো: ফিরোজ খান বলেন, তিনি নিরঅহংকারী, নিঃস্বার্থ, পরোপকারী ও বৈষয়ীক একজন মানুষ ছিলেন। মানুষের তার এই বণার্ঢ্য কর্মজীবন ও আলোক বর্তিকা হয়ে থাকবে। সমতা থিয়েটারের সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম বলেন, মঞ্চে এই মহান কারিগরকে অশ্রুসিক্ত নয়নে স্মরণ করতে এবং তার বিদ্রোহী আত্মার শান্তি কামনায় সমতা থিয়েটার আজকের এই লোকসভা ও স্মরণসভার আয়োজন করেছে।
এমএসএম / এমএসএম
সবজিতে স্বস্তি, ডিমে অস্বস্তি
আর কোন প্রতিষ্ঠান বাজার-ঘাট নদীগর্ভে বিলীন হতে দেয়া হবে না-পানি সম্পদ প্রতিমন্ত্রী
কুমিল্লার দাউদকান্দিতে মোহনা টিভির অফিসে লুট
বাংলাদেশিকে বিএসএফ ধরে নেওয়ার জেরে ভারতীয় নাগরিককে ধরে আনলেন স্থানীয়রা
শ্যামনগর বিরোধপূর্ণ জায়গায় ঘর বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ৫
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় পথচারীসহ নিহত-২
মুঠো ভালোবাসা শীর্ষক মানবিক অনুষ্ঠানের আয়োজন করেছে নান্দনিক চট্টলা
মাছ ধরতে গিয়ে নোনাখালে ডুবে বৃদ্ধের মৃত্যু
কুড়িগ্রামে রূপালী লইফ ইনসিওরেন্স এর সার্ভিসিং সেল উদ্বোধন
হাটহাজারীতে প্রবীণ শিক্ষক রতন চন্দ্র ব্যানার্জীর শ্রাদ্ধানুষ্ঠান ও অনাথ সেবা
হাটহাজারীর উন্নয়নে ৭ দফা কর্মসূচী বাস্তবায়নের দাবী
নেত্রকোণার বড় বাজারে ভয়াবহ আগ্নিকান্ড প্রায় ৬ কোটি টাকার সম্পদ পুড়ে ছাঁই