ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

গোপালগঞ্জে শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা পেল টুঙ্গিপাড়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ১১-৫-২০২৬ দুপুর ৪:৩৮

গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে টুঙ্গিপাড়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ। “জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬” উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটিকে এ সম্মাননা প্রদান করা হয়।

সোমবার (১১ মে ২০২৬) গোপালগঞ্জ জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কারিগরি) হিসেবে ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ সাজ্জাদ হোসেন মৃধা।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান, শিক্ষার মানোন্নয়ন, কারিগরি শিক্ষায় দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সফল অংশগ্রহণের ভিত্তিতে টুঙ্গিপাড়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজকে গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন করা হয়।

সম্মাননা গ্রহণকালে অধ্যক্ষ মোঃ সাজ্জাদ হোসেন মৃধা বলেন, “এই অর্জন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল।” তিনি ভবিষ্যতেও শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এ অর্জনে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট মহলও এ সাফল্যে প্রতিষ্ঠানটিকে অভিনন্দন জানিয়েছে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত