মান্দায় উন্মুক্ত বাজেট ঘোষণা
নওগাঁর মান্দায় ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।
সোমবার (১১মে) মান্দা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়।
অনুষ্ঠানে মান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার জাহান সাথী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে,উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও জামায়াত নেতা মাওলানা মোস্তফা আল-আমিন এবং সাবেক চেয়ারম্যান মহসিন রেজা।এছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তবর্গ উপস্থিত ছিলেন।
উন্মুক্ত সভায় বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের সচিব মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আক্তার জাহান সাথী বলেন, “উন্মুক্ত বাজেট সভার মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধতা তৈরি হয়। সরকারি বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করে একটি উন্নত ইউনিয়ন গড়ার লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে।”
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন বলেন, “অত্র ইউনিয়নের সাধারণ মানুষের চাহিদা ও গ্রামীণ অবকাঠামোর উন্নয়নকে মাথায় রেখেই এই বাজেট সাজানো হয়েছে। সকলের সহযোগিতা পেলে আমরা মান্দা সদর ইউনিয়নকে একটি স্বাবলম্বী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সক্ষম হব।”
সভায় মান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহসিন রেজা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, ইউপি সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে বাজেটের ওপর তাদের মতামত প্রদান করেন।
২০২৬-২০২৭ অর্থ বছরে বাজেটে আয় ধরা হয়েছে ৩ কোটি ৬৮ লাখ ৩৪ হাজার ১৪৭ টাকা,ব্যয় ৩ কোটি ৬৬ লাখ ৬০ হাজার ৯৪১ টাকা এবং উদ্বৃত্ত ১ লাখ ৭৩ হাজার ২০৬ টাকা।
এমএসএম / এমএসএম
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত