ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

গ্রাম পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্য


আবিদ রহমান  photo আবিদ রহমান
প্রকাশিত: ১১-৫-২০২৬ বিকাল ৫:১

লালমনিরহাটের কালীগঞ্জে এবার মাদকের বিরুদ্ধে যেন একাই যুদ্ধ ঘোষণা করলেন ইউপি সদস্য রাকিবুল ইসলাম পলাশ। 

প্রশাসনের অপেক্ষায় না থেকে গ্রাম পুলিশকে সঙ্গে নিয়ে রাতভর নিজ ওয়ার্ডে চালালেন টহল। মাদক কারবারি আর বখাটেদের আড্ডাস্থলে হানা দিয়ে এলাকায় তৈরি করেছেন আতঙ্ক।

৩নং তুষভান্ডার ইউনিয়নের দক্ষিণ ঘনেশ্যম ৪ নম্বর ওয়ার্ডের এই ইউপি সদস্য সন্ধ্যা নামতেই নেমে পড়েন অভিযানে। গভীর রাত পর্যন্ত গ্রামের অলিগলি, নির্জন রাস্তা আর মাদকসেবীদের আড্ডাখ্যাত স্থানগুলোতে টহল দেন তিনি। হাতে কোনো অস্ত্র নয়, সাহস আর এলাকাবাসীর সমর্থন নিয়েই মাদকের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন পলাশ।

স্থানীয়দের ভাষ্য, তার এই কঠোর অবস্থানের পর থেকেই এলাকায় মাদক কেনাবেচা ও বখাটেদের আনাগোনা অনেকটাই কমে গেছে। মাদক কারবারিদের মধ্যেও ছড়িয়ে পড়েছে ভয়।

ইউপি সদস্য রাকিবুল ইসলাম পলাশ বলেন, “মাদক যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। শুধু প্রশাসনের দিকে তাকিয়ে থাকলে হবে না। এলাকার মানুষকে নিয়েই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যতদিন না আমার ওয়ার্ড মাদকমুক্ত হচ্ছে, ততদিন এই অভিযান চলবে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার