কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের চালবাজী!
মাদারীপুরের কালকিনিতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জেলেদের মাঝে চাল বিতরনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ অনিয়মের প্রতিবাদে আজ সোমবার দুপুরে উপজেলা সরকারি সমন্বয় অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে চাল বঞ্চিত প্রকৃত জেলেরা। উপজেলার চরদৌলত খান ইউপির স্থানীয় জেলেরা এ বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেন। অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার চরদৌলত খান ইউনিয়ের জেলেদের জন্য বরাদ্দকৃত চাল নিয়মানুসারে কার্ডধারী প্রকৃত জেলেদের মাঝে বিতরন করার কথা রয়েছে। কিন্তু সেই চাল ওই প্রকৃত জেলেদের মাঝে বিতরন না করে চরদৌলত খান ইউপি চেয়ারম্যান চান মিয়া শিকদার অনিয়মের আশ্রায় নিয়ে তার নিজস্ব দলবল ও স্বজনদের মাঝে বিতরন করেন। এতে করে প্রকৃত কার্ডধারী জেলেরা চাল না পেয়ে বঞ্চিত হন। এ ঘটনার প্রতিবাদে প্রকৃত কার্ডধারী জেলেরা বিক্ষোভ সমাবেশ করেন। এ ব্যাপারে কার্ডধারী জেলে দেলোয়ার কবিরাজ, মাইনউদ্দীন সরদার, সামচুল হাওলাদার, সনিয়া, ইয়াসিন, রেজাউল কবীরাজ ও শহিদুল কবিরাজ ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাগো কার্ডের চাল না দিয়ে চেয়ারম্যান চানমিয়া শিকদার তার নিজস্ব দলবলকে বিনা কার্ডের বিনিময় চাল দিয়েছে। আগামীতে আমরা আরো কঠোর কর্মসূচি পালন করবো চাল না পাওয়া পর্যন্ত। আমরা চেয়ারম্যানের শাস্তি চাই। অভিযুক্ত ইউনিয়ন চেয়ারম্যান চানমিয়া শিকদার ঘটনা অস্বীকার করে জানান , চাল নিয়ে আমি স্বজনপ্রীতি করিনি। চাল জেলেরাই পেয়েছে। জেলেদের অভিযোগ সঠিন নয়। এ ব্যাপারে উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বলেন, কার্ডধারীদের চাল দেয়া হয়নি বিষয়টি আমি জানি না।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর