ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের 'স্টপ দ্য স্টিগমা ২.০' প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত


দৌলতখান প্রতিনিধি photo দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ১১-৫-২০২৬ বিকাল ৫:৫১
ভোলার দৌলতখানে মাসিকের স্বাস্থ্য ব্যবস্থাপনা ও কিশোরীদের অধিকার রক্ষায় পরিচালিত ‘স্টপ দ্য স্টিগমা ২.০: এমপাওয়ারিং ড্রিমস অব মেনস্ট্রুয়েটিং গার্লস ইন বাংলাদেশ’ প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।
 সোমবার (১১ মে, ২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
​সাজিদা ফাউন্ডেশন এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও অভিজ্ঞতা তুলে ধরা হয়।
​সভায় উপস্থিত বক্তারা বলেন, কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা এবং সামাজিক ট্যাবুর বিরুদ্ধে কাজ করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। এর মাধ্যমে গ্রামীণ পর্যায়ের কিশোরীরা যেন আত্মবিশ্বাসের সাথে তাদের স্বপ্ন পূরণ করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন দৌলতখানা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী ।অনুষ্ঠানের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান,সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা মমিনুল আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামাল হোসেন,পিআইও মাহাবুব আলম,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,জনপ্রতিনিধিবৃন্দসহ সাজেদা ফাউন্ডেশন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।  
অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন কর্মকান্ড উপস্থাপন করা হয়। 

এমএসএম / এমএসএম

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি

বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ

বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড

মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা

গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য