ঢাকা শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

লালমাই পাহাড়ের ‘সিলগালা’ কূপ ঘিরে রহস্য- ২০০৪ সালে গ্যাসের সন্ধান, কৌতূহলে স্থানীয়রা


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ১১-৫-২০২৬ বিকাল ৫:৫২

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বড় ধর্মপুর এলাকার লালমাই পাহাড়কে ঘিরে দীর্ঘদিন ধরেই রহস্য আর জনশ্রুতির নানা গল্প প্রচলিত রয়েছে। স্থানীয়দের মুখে মুখে শোনা যায়—এখানে একসময় তেল বা গ্যাসের সন্ধান মিলেছিল, কিন্তু রহস্যজনকভাবে তা বন্ধ করে দেওয়া হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নতুন করে আলোচনায় আসায় এলাকায় কৌতূহল আরও বেড়েছে।

জানা যায়, ব্রিটিশ শাসনামলে লালমাই-ময়নামতি অঞ্চল মূলত ভূ-তাত্ত্বিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্বের কারণে পরিচিত ছিল। সে সময় ব্রিটিশ জরিপকারীরা এই পাহাড়ি অঞ্চলকে একটি গুরুত্বপূর্ণ ‘অ্যান্টিক্লাইন স্ট্রাকচার’ হিসেবে চিহ্নিত করেন। বিশেষজ্ঞদের মতে, লালমাই-ময়নামতি পাহাড়শ্রেণী বাংলাদেশের পূর্বাঞ্চলীয় গ্যাস বেল্টের অংশ হওয়ায় ব্রিটিশ আমল থেকেই এখানে ভূগর্ভস্থ খনিজ ও জ্বালানি সম্পদের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়।

২০০৪ সালে আন্তর্জাতিক কোম্পানি টাল্লো অয়েল (Tullow Oil) লালমাই এলাকায় অনুসন্ধান চালিয়ে প্রাকৃতিক গ্যাসের অস্তিত্বের তথ্য দেয়। পরীক্ষামূলকভাবে দৈনিক প্রায় ৮ দশমিক ৬ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সক্ষমতার কথাও জানানো হয়েছিল। পরীক্ষামূলকভাবে কিছু গ্যাস উত্তোলনও করা হয়। তবে বর্তমানে সেখানে বড় আকারের তেল বা গ্যাস উত্তোলনের কোনো কার্যক্রম নেই।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বহু বছর আগে বিদেশি একটি প্রতিষ্ঠান এলাকায় গভীর খনন কাজ চালায়। পরে হঠাৎ করেই কার্যক্রম বন্ধ হয়ে যায়। কেউ কেউ দাবি করেন, হেলিকপ্টারে এসে কূপটি সিলগালা করা হয়েছিল।

স্থানীয় বাসিন্দা শহিদুর রহমান বলেন, “২০০৪ সালে এখানে গ্যাস উত্তোলন করা হয়েছিল। কিন্তু এখনো সেখানে নিরাপত্তাকর্মী নিয়োজিত রয়েছে।”

আরেক বাসিন্দা শহিদ উল্লাহ বলেন, “আমরা টাল্লো কোম্পানির মাধ্যমে এখানে কাজ করেছিলাম। পরে সিসা ঢালাই দিয়ে কূপটি বন্ধ করে দেওয়া হয়।”

মোসলেহ উদ্দিন নামে আরেক বাসিন্দা জানান, “ছোটবেলা থেকেই শুনে আসছি কূপের মুখ সিসা ঢালাই দিয়ে বন্ধ করা হয়েছে। সরকার চাইলে আবার অনুসন্ধান চালাতে পারে।”

স্থানীয়দের ভাষ্য, দেশের ও এলাকার উন্নয়নের স্বার্থে তারা প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত। গ্যাস বা তেল উত্তোলন শুরু হলে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে বলে তাদের আশা।

এদিকে দীর্ঘদিন ওই এলাকায় নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করা হারুন অর রশীদ বলেন, “আমি প্রায় ২০ বছর ধরে এই গ্যাস অফিসের সিকিউরিটি হিসেবে দায়িত্ব পালন করেছি। তবে চলতি বছরের জানুয়ারি থেকে আর কাজ করছি না। টাল্লো কোম্পানি বাঙ্গরা গ্যাসক্ষেত্রের সঙ্গে এটি একসঙ্গে চালুর পরিকল্পনা করেছিল বলে শুনেছি। কিন্তু বাঙ্গরা চালু হলেও এটি এখনো বন্ধ রয়েছে।”

বিশেষজ্ঞদের মতে, কুমিল্লা-লালমাই অঞ্চল বাংলাদেশের পূর্বাঞ্চলীয় গ্যাস বেল্টের অন্তর্ভুক্ত হওয়ায় ভবিষ্যতে এ এলাকায় নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারের সম্ভাবনা রয়েছে। তবে এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল, পরিবেশবান্ধব পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ।

এ বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) কুমিল্লা ব্যবস্থাপক মোহাম্মদ নাসিরুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় বলেন, বিষয়টি আমাদের নজরে আসছে, মন্ত্রণালয় বা সরকারের ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষ কোনো নির্দেশনা দেয় সেটা বাস্তবায়ন করা হবে। 

কুমিল্লা জেলা প্রশাসক রেজা হাসান সকালের সময় কে বলেন, “আমরা অবগত হয়েছি যে সেখানে একটি কূপ খনন করা আছে। কোনো এক সময় বাপেক্সের মাধ্যমে কাজ করা হয়েছিল। ২০০৪ সালে এটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানতে পেরেছি। তবে কী কারণে তা বন্ধ করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য জানা নেই।”
তিনি আরও বলেন, “বর্তমান সময়ে তেল-গ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সরকার যদি পুনরায় এই কূপে অনুসন্ধানের উদ্যোগ নেয় এবং পর্যাপ্ত গ্যাস বা তেল পাওয়া যায়, তাহলে তা দেশের জ্বালানি চাহিদা পূরণে ভূমিকা রাখতে পারে। বিষয়টি আমরা জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনবো।”

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন

চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার

ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি

লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন

‎কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন

আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল

নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ

লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১

ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য

গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান, পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীর