ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, গাড়ির চালক পলাতক


তপন সরকার, হোমনা photo তপন সরকার, হোমনা
প্রকাশিত: ১২-৫-২০২৬ দুপুর ১:৪০

কুমিল্লার হোমনায় পুলিশের অভিযানে ৬০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। 

মঙ্গলবার (১২ মে) সকাল ১০ টার দিকে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের সাদ্দাম বাজার এলাকায় হোমনা থানার এসআই মোসলেহ উদ্দিন ও এএসআই আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অস্থায়ী চেকপোস্ট পরিচালনা কালে গাঁজাসহ একটি সাদা রংয়ের প্রাইভেটকার জব্দ করেছে। তবে গাড়ির চালক কৌশলে পালিয়ে যায়। 

পুলিশ জানায়, ছিনাইয়ার দিক থেকে আসা একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে চালক তা অমান্য করে দ্রুতগতিতে মেঘনা থানার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে অভিযান টিম মেঘনা থানাধীন মানিকারচর এলাকায় ধাওয়া দিয়ে প্রাইভেটকারটি আটক করতে সক্ষম হয়।

পরে গাড়িটি তল্লাশি করে পিছনের কেবিনেট থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

এমএসএম / এমএসএম

উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার ৭ ঘণ্টার মধ্যে নাতি গ্রেপ্তার, পুকুর থেকে ছুরি উদ্ধার

দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল: সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন

ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান

কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল

‎সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি

কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর