ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ১২-৫-২০২৬ দুপুর ১:৪১

নেত্রকোনার মোহনগঞ্জে এক ব্যবসায়ীর গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে প্রশাসন। পরে জব্দ করা জাল উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়।

গতকাল সোমবার (১১ মে) সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। 

এর আগে বিকালে পৌরশহরের পুকুরিয়া এলাকায় একটি বাসায় থাকা অবৈধ জালের গুদামে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অনিক রহমান উপস্থিত ছিলেন।

অভিযানে ৩০০ পিস চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আসমা আক্তার নামে এক নারীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহার ও মজুদ করায় মৎস্যসম্পদ মারাত্মক হুমকির মুখে পড়ছে। জনস্বার্থে এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মৎস্যসম্পদ রক্ষা ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

উল্লেখ্য- গত বৃহস্পতিবার পৌরশহরের খলিফাপট্টি এলাকা থেকে সাড়ে আট লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট সোহেল মিয়া নামে এক ব্যবসায়ীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি জাল পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।এর পরদিন শুক্রবার বরান্তর এলাকায় হাওর থেকে বিপুল পরিমাণ চায়না দুয়ারিসহ বিভিন্ন ধরণের অবৈধ জাল জব্দ করে পুড়ানো হয়।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার