ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

টঙ্গীতে গোল্ডেন সিটি পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত, চালক আটক


জাহাঙ্গীর আলম টঙ্গী photo জাহাঙ্গীর আলম টঙ্গী
প্রকাশিত: ১২-৫-২০২৬ দুপুর ১:৪২

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গোল্ডেন সিটি পরিবহনের একটি দ্রুতগামী বাসের ধাক্কায় শাহাদাত হোসেন (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক বাসসহ চালককে আটক করেছে পুলিশ। রোববার (১১ মে) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন ৫৫ নম্বর ওয়ার্ডের মিল গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত শাহাদাত হোসেন টঙ্গী পূর্ব থানার মরকুন মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তিনি মোঃ আব্দুল গনির ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর চৌরাস্তা থেকে সদরঘাটগামী ‘গোল্ডেন সিটি পরিবহন’ (ঢাকা মেট্রো-ব-১২-৪২৩৮) এর একটি দ্রুতগামী বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী শাহাদাত হোসেনকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কের উপর গুরুতর আহত অবস্থায় পড়ে যান। দুর্ঘটনার পর স্থানীয় পথচারী এবং টঙ্গী পূর্ব থানার টহলরত এসআই শহীদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করেন। পরে তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন। এদিকে, ঘটনাস্থলে উপস্থিত জনতার সহায়তায় ঘাতক বাসের চালক মোঃ সুমন বেপারী (৩৮) কে আটক করা হয়। তিনি মাদারীপুর জেলার কালকিনী থানার মহিষমারী এলাকার মৃত হাবিব বেপারীর ছেলে। পুলিশ ঘাতক বাসটি জব্দ করে টঙ্গী পূর্ব থানা হেফাজতে নিয়েছে। তবে দুর্ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ জানায়, ঘটনাটির পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা