নিখোঁজ স্কুলছাত্র রবিউল হাসান ইমন উদ্ধার, পরিবারের স্বস্তি
ভোলার মনপুরা উপজেলার হাজীরহাট ইউনিয়নের চর ফৈজউদ্দিন গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও হাজীরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র রবিউল হাসান ইমন (১৫) নিখোঁজ হওয়ার আট দিন পর উদ্ধার হয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৫ মে ২০২৬ ইং তারিখ সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটের সময় পড়ালেখা নিয়ে অভিভাবকের বকাঝকার কারণে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায় ইমন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
এ ঘটনায় ৭ মে মনপুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। যার জিডি নম্বর- ২০১। নিখোঁজের সংবাদ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দেয় এলাকাবাসীর মাঝে।
পরে চ্যানেল ভোলা,দৈনিক তৃতীয় মাত্রা, দৈনিক সকালের সময়,বরিশাল প্রতিদিন পত্রিকায় সংবাদ প্রকাশের পর ইমনকে ঢাকা সদরঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তার বাবা আবুল কালাম আজাদ।
তিনি বলেন, “ছেলেকে ফিরে পেয়ে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। যারা খোঁজখবর নিয়েছেন এবং সহযোগিতা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
ইমন সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরে আসায় স্বস্তি ফিরেছে পরিবার ও স্বজনদের মাঝে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ