ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাংকচুয়ালিটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ১২-৫-২০২৬ দুপুর ১:৫৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভূরুঙ্গামারী মহিলা কলেজে “Be Punctual, Get Success” শীর্ষক এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে ২০২৬) সকাল ১১টা ৪৫ মিনিটে আয়োজিত এ সেমিনারে শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। মাকসুদা আজিজ লাইব্রেরির সহযোগিতায় এবং আলোকবর্তিকা যুব ও সমাজ উন্নয়ন সংস্থা, ভূরুঙ্গামারীর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সময়ানুবর্তিতা, আত্মশৃঙ্খলা ও সচেতন জীবন গঠনের গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথি ও শিক্ষার্থীদের উপস্থিতি ও আসন গ্রহণের পর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ভূরুঙ্গামারী মহিলা কলেজের শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনে সফলতা অর্জনের জন্য সময়ের মূল্য বুঝতে হবে এবংনিয়মতান্ত্রিক ও দায়িত্বশীল জীবন গঠনে সবাইকে সচেতন হতে হবে। এরপর “Movement For Punctuality” এর পরিচিতি ও লক্ষ্য তুলে ধরেন সংগঠনের কো-অর্ডিনেটর খোরশেদ আলম লিমন। তিনি বলেন, সময়কে যথাযথভাবে মূল্যায়ন করতে পারলে ব্যক্তি ও সমাজ উভয় ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তিনি আন্দোলনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সেমিনারের মূল আলোচনা উপস্থাপন করেন টিএমএসএস মেডিক্যাল কলেজ, বগুড়ার অধ্যাপক ও “Movement For Punctuality” এর চিফ কো-অর্ডিনেটর রোটারিয়ান ডাঃ মোঃ মেফতাউল ইসলাম মিলন। তিনি বলেন, সময়ানুবর্তিতা শুধু একটি অভ্যাস নয়, বরং সফলতা, নেতৃত্ব ও আত্মউন্নয়নের অন্যতম প্রধান উপাদান। তিনিশিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনায় দক্ষ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারলেই জীবনে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। এসময় “Movement For Punctuality জীবন পরিবর্তনের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম” শীর্ষক বক্তব্য রাখেন কলেজের শিক্ষার্থী আফসানা আকতার ইভা। তিনি তরুণদের আত্মশৃঙ্খলা ও ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে এ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। শিক্ষা, ক্যারিয়ার ও ব্যক্তিজীবনে সময় ব্যবস্থাপনার গুরুত্ব বিষয়ে বক্তব্য দেন “Movement For Punctuality” এর এডিশনাল চিফ কো-অর্ডিনেটর মাহফুজুল ইসলাম কিরণ। তিনি বলেন, সময়ের সঠিক ব্যবহারই ভবিষ্যৎ সফলতার অন্যতম চাবিকাঠি।
পরে পাঙ্কচুয়ালিটি মূল্যায়ন শীট পূরণের নির্দেশনা প্রদান করেন সংগঠনের কো-অর্ডিনেটর নাহিদ হাসান প্রিন্স। সভাপতির সমাপনী বক্তব্যে ভূরুঙ্গামারী মহিলা কলেজের প্রভাষক মোঃ শাহাদাৎ হোসেন বলেন, সময়ানুবর্তী ও সচেতন সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব, মতামত গ্রহণ এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ ও আগ্রহ নিয়ে অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলোকবর্তিকা যুব ও সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক এবং “Movement For Punctuality” এর কো-অর্ডিনেটর মোঃ মতিয়ার রহমান মুরাদ।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে ভাওয়াইয়া যুবরাজ কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণ দিবসে স্মরণসভা ও সঙ্গীতাঞ্জলি

নাগেশ্বরীতে ডোবায় মিললো অজ্ঞাত যুবকের লাশ

পটিয়ায় মফস্বলে লোডশেডিংয়ে জনদুর্ভোগ,জবাবদিহিতা নেই পল্লী বিদ্যুতের

চুনতি অভয়ারণ্যে সরকারি বনভূমি দখল

রায়গঞ্জে হুমকি-চাঁদাবাজির অভিযোগে চাল কল মালিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, বর পক্ষকে ১০ হাজার টাকা জরিমানা

কাপ্তাইয়ে পুলিশের মাদকবিরোধী সমাবেশ

পাউরুটি কিনতে গিয়ে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক

শরণখোলায় খাবারের প্রলোভনে শিশুকে হাত-পা বেঁধে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরির প্রলোভন; ওলামা দলের সাবেক নেতার বিরুদ্ধে

লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন