ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ মাদকসেবীর কারাদণ্ড


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ১২-৫-২০২৬ দুপুর ২:০
যশোরের অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ৫ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১১ মে) রাত পর্যন্ত পরিচালিত অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার গুয়াখোলা গ্রামের হাফিজুর গাজীর ছেলে হাসিব গাজী ওরফে মানিক (১৮), একই গ্রামের মৃত সিরাজ খাঁর ছেলে জাহাঙ্গীর খাঁ (৪৫), নড়াইল সদর উপজেলার মির্জাপুর গ্রামের শেখ নজরুল ইসলামের ছেলে আব্দুর রহমান (২১), একই গ্রামের সৈয়দ মুরাদ হোসেন আঁখির ছেলে সৈয়দ সোয়াইব হোসেন নীরব (২২) এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের পশ্চিম ভাসানটেক এলাকার হাবি মিয়ার ছেলে মজিবুর রহমান (২২)।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সিরাজকাটি গ্রামের নূরে মাদীনা ইসলামিয়া মাদরাসা এলাকায় অভিযান চালিয়ে এক পিস ইয়াবাসহ হাসিব গাজী ওরফে মানিককে আটক করা হয়। পরে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এর আগে রাত ৯টার দিকে গুয়াখোলা গ্রামের প্রফেসরপাড়া রেলবস্তি এলাকায় গাঁজা সেবনের অভিযোগে জাহাঙ্গীর খাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া একই দিন বিকেলে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী গ্রামে অভিযান চালিয়ে ৬ পিস ইয়াবাসহ আটক তিন যুবক, আব্দুর রহমান, সৈয়দ সোয়াইব হোসেন নীরব ও মজিবুর রহমানকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পৃথক এসব মামলায় দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানাও করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু "সকালের সময়কে" জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারজন ইয়াবা সেবনকারী ও একজন গাঁজা সেবনকারীকে সাজা দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ