ঢাকা রবিবার, ৭ জুন, ২০২৬

রাণীশংকৈলে কৃষি বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত


লেমন সরকার, রাণীশংকৈল photo লেমন সরকার, রাণীশংকৈল
প্রকাশিত: ১২-৫-২০২৬ দুপুর ২:২
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২০২৫-২০২৬ অর্থবছরে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” প্রকল্পের আওতায় কৃষি বিষয়ে এক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।
 
উপজেলা কৃষি অফিসের আয়োজনে সোমবার (১১ মে) বিকাল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি অফিসার শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান।
 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- সিনিয়র মনিটরিং অফিসার (পার্টনার প্রকল্প দিনাজপুর অঞ্চল) কৃষিবিদ সঞ্চয় দেবনাথ, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কৃষিবিদ মাজেদুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহমুদুন নবী পান্না বিশ্বাস। বক্তারা তাদের বক্তব্যে বলেন, কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী ও টেকসই করতে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির বিকল্প নেই। ‘পার্টনার’ প্রকল্পের মাধ্যমে প্রান্তিক কৃষক, নারী উদ্যোক্তা ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। 
 
এ সময় বিএনপির সিনিয়র সহ-সভাপতি নূর নবী, সাংগঠনিক সম্পাদক বকুল মুজুমদার, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি মুনসুর আলম রাজু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম ও আবুল হোসেন, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস ও সদস্য সচিব আনারকলি সহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক-কৃষাণী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম। 
 
সভাপতি তার বক্তব্যে কৃষক, কর্মকর্তা ও সাংবাদিকদের নিয়ে এ কংগ্রেসের গুরুত্ব তুলে ধরেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, তাই আধুনিক প্রযুক্তি ও উন্নত কৃষি প্রকরণ ব্যবহার করে আমাদের কৃষি উন্নয়ন আরও এগিয়ে নিতে হবে। এ লক্ষ্যে তিনি উপস্থিত সকল কৃষি কর্মকর্তা ও কৃষকদের দৃষ্টি আকর্ষণ করেন।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে নদীভাঙন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক

লোহাগড়ায় বাকপ্রতিবন্ধী কিশোরীকে ইজিবাইকে তুলে ধর্ষণ: আসামি গ্রেফতার মাত্র ১ ঘণ্টায়

জুড়ীতে স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন কমিটি গঠন সভাপতি মুজিবুর, সম্পাদক হান্নান

গাজীপুর তুরাগ নদীতে গান বাজিয়ে প্রকাশ্য মদ পান

বিরামপুরে বাস চাপায় সিএনজি যাত্রী নিহত

অপরাধ প্রতিরোধে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট স্থাপন ও অতিরিক্ত ফোর্স মোতায়েন

ঠাকুরগাঁও সীমান্তে শিশুসহ ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

বোদায় ইউনিয়ন বিএনপি দুই নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

কুমিল্লায় ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

বর্ষার আগে দুই সপ্তাহের বিশেষ মশক নিধন কর্মসূচি শুরু হবে: রাসিক প্রশাসক

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপারের নেতৃত্বে বিশেষ অভিযান: গ্রেপ্তার ২১, উদ্ধার ইয়াবা-গাঁজা ও চোলাই মদ

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

চৌগাছায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় র‌্যালী লিফলেট বিতরণ ও পরিচ্ছন্ন কাজের উদ্বোধন