ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

গাজীপুরে কিশোর অটোচালককে গলা কেটে হত্যা, অটো ছিনতাই


জাহাঙ্গীর আলম টঙ্গী photo জাহাঙ্গীর আলম টঙ্গী
প্রকাশিত: ১২-৫-২০২৬ দুপুর ২:৮

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন উজারপাড়া এলাকায় এক কিশোর অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার ব্যবহৃত অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায় ঘাতকরা। সোমবার (১১ মে) দিবাগত রাতে উজারপাড়া মহরের বাড়ি এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম শুভ (১৬)। তিনি নেত্রকোনা জেলার মদন থানার গোবিন্দশ্রী এলাকার মো. আমির মিয়ার ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে গাজীপুর মহানগরীর শরিফপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। জীবিকার তাগিদে অল্প বয়সেই অটোরিকশা চালিয়ে পরিবারকে সহযোগিতা করতেন তিনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় শুভ প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন। গভীর রাত পর্যন্ত বাসায় ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। মঙ্গলবার (১২ মে) ভোরে স্থানীয় লোকজন উজারপাড়া এলাকায় রাস্তার পাশে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে গাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে শুভকে হত্যা করে তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে। জিএমপির গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুনুর রশিদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড ও ছিনতাই বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় গাছা থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘাতকদের শনাক্ত এবং ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারে পুলিশ অভিযান শুরু করেছে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা