ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সোনালী পেমেন্ট গেটওয়ে (SPG) সেবায় যুক্ত হলো শিক্ষা প্রতিষ্ঠান, চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ১২-৫-২০২৬ দুপুর ২:১১
শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনকে আরও সহজ,স্বচ্ছ ও ডিজিটাল করতে সোনালী ব্যাংক পিএলসি’র “Sonali Payment Gateway (SPG)”সেবার আওতায় একটি চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১১ মে সকাল ১০টায়  বাটিকামারি স্কুল এ্যন্ড কলেজ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সোনালী ব্যাংকের কর্মকর্তারা অনুষ্ঠানে উভয় পক্ষের মধ্যে আনুষ্ঠানিক ভাবে চুক্তিপত্র স্বাক্ষরিত করেন। চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের বেতন, ভর্তি ফি এবং অন্যান্য চার্জ অনলাইনের মাধ্যমে পরিশোধের সুবিধা নিশ্চিত হবে। এতে করে অভিভাবক ও শিক্ষার্থীরা ঘরে বসেই নিরাপদে লেনদেন সম্পন্ন করতে পারবেন,পাশাপাশি ব্যাংকিং কার্যক্রমও হবে আরও গতিশীল।অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন,ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে নগদ লেনদেনের ঝুঁকি কমবে এবং শিক্ষা খাতে প্রযুক্তির ব্যবহার আরও বৃদ্ধি পাবে। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভবিষ্যতে আরও সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। সোনালী ব্যাংক পিএলসি গোপালগঞ্জ প্রিন্সিপাল অফিসের ডিজিএম মোঃ আবুল কালাম আজাদ ব্যাংকের পক্ষে এবং বাটিকামারি স্কুল এ্যন্ড কলেজের অধ্যক্ষ মো: জাহিদুল হুদা প্রতিষ্ঠানে পক্ষে স্বাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি বনগ্রাম বাজার শাখার ম্যানেজার মো: নাহিদ হাসান বুলবুল, গোপালগঞ্জ প্রিন্সিপাল অফিসের সিনিয়র অফিসার তনময় সাহা, বনগ্রাম বাজার শাখার অফিসার মোহাম্মদ আতিকুর রহমান,সোনালী ব্যাংক বাটিকামারি এজেন্ট আউটলেট প্রশান্ত কুমার রায় প্রমূখ। 
একই দিনে দুপুর সাড়ে ১১টায় বনগ্রাম সোনালী ব্যাংক পিএলসি শাখায় লোহাইড় দারুল উলুম ফাজিল মাদ্রাসা, গোহালা তারিনী চরণ অমৃত লাল (টি,সি,এ এল) উচ্চ বিদ্যালয়, গোহালা বালিকা উচ্চ বিদ্যালয়, কালিনগর উচ্চ বিদ্যালয় এবং আইকদিয়া আছিয়া উচ্চ বিদ্যালয়ের সাথে সোনালী ব্যাংক পিএলসি’র “Sonali Payment Gateway (SPG)”সেবার আওতায় চুক্তিপত্র স্বাক্ষর করেন। এসময় শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন লোহাইড় দারুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো:  আকরামুজ্জামান, গোহালা তারিনী চরণ অমৃত লাল (টি,সি,এ এল) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন গাজী, গোহালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলিয়ার খান,কালিনগর উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিধান চন্দ্র বিশ্বাস ও আইকদিয়া আছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাহিদুর রহমান মোল্লা প্রমূখ।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত