ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসীঃ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান


মনু মারমা, রাঙামাটি photo মনু মারমা, রাঙামাটি
প্রকাশিত: ১২-৫-২০২৬ দুপুর ২:১৪

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। 

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দেশে গণমাধ্যমের নতুন দিগন্তের সুচনার পাশাপাশি  প্রতিটি সেক্টরেই দেশ এগিয়ে যাচ্ছে।

নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকারে আধুনিক গণমাধ্যম এই প্রতিপাদ্যে  মঙ্গলবার সকালে এশিয়া পোষ্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এসব কথা বলেন।

এশিয়া পোষ্টের রাঙ্গামাটি প্রতিনিধি মো: জিয়াউল হকের সভাপতিত্বে  অনুষ্ঠিত উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও পৌরসভার  সাবেক মেয়র মো: সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা বিএনপির সাধারন সম্পাদক এড. মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক মো: সাইফুল ইসলাম শাকিল, প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারন সম্পাদ মুহাম্মদ ইলিয়াছ, সাবেক সভাপতি এস এম শামসুল আলম, সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ, জেলা যুবদলের সভাপতি মো: নুরুন্নবী, সাধারন সম্পাদক আবু সাদাৎ মো: সায়েম, সুজনের সাধারন সম্পাদত মো: এমজিসান বখতিয়ার প্রমুখ।

পার্বত্য মন্ত্রী আরো বলেন, গণমাধ্যম হলো জাতির দর্পন। দেশের রাজনীতিসহ প্রতিটি বিষয়ে যাতে কোন রকম অপপ্রচার না হয় সেদিকে লক্ষ্য রেখে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।

পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের বিষয়ে অপপ্রচার রোধসহ এখানকার  সমস্যা ও সম্ভাবনা নিয়ে জাতির কাছে সঠিক তথ্য তুলে ধরতে তিনি সকলকে আহবান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন