রাজারহাটে লাম্পি স্কিন ডিসিজে আক্রান্ত শতাধিক গরু
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গবাদিপশুর মারাত্মক সংক্রামক রোগ ল্যাম্পি স্কিন ডিজিজ ব্যাপক আকার ধারন করেছে। গত দুই মাসে উপজেলার বিভিন্ন এলাকায় এ রোগে আক্রান্ত হয়ে অনেক গরুর মৃত্যু হয়েছে। এতে খামারি ও প্রান্তিক কৃষকদের মাঝে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। আক্রান্ত গরুকে সরকারি ভাবে এলএসডিভি ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে। গরুর মৃত্যুর হার বেশি হওয়ায় এ উপজেলায় খামার খাত বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।উপজেলার ৭ টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ রোগের ব্যাপক বিস্তার লক্ষ্য করা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, অধিকাংশ খামারের গরুই লাম্পি স্কিন রোগে আক্রান্ত। প্রতিষেধক সহজলভ্য না হওয়ায় অনেক খামারি বাধ্য হয়ে পল্লী পশুচিকিৎসক ও কবিরাজদের শরণাপন্ন হচ্ছেন। এতে অনেক ক্ষেত্রে ভুল চিকিৎসা, নিম্নমানের ওষুধ প্রয়োগ এবং অতিরিক্ত অর্থ ব্যায়ের অভিযোগ উঠেছে।
খামারিরা জানান, এ বছর এই রোগে আমাদের অনেক গরু ক্ষতি গ্রস্থ হয়েছে। উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে খামার ও প্রান্তিক কৃষকদের প্রায় শতাধিক গরু আক্রান্তর খবর পাওয়া গেছে।
উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা যায়,উপজেলার বিভিন্ন এলাকা থেকে লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত অনেক গরু প্রাণীসম্পদ অফিসে নিয়ে আসে।লাম্পি স্কিন রোগ মশা ও মাছির কারণে হচ্ছে। সরকারিভাবে মশা-মাছি দমনের কোন ব্যবস্থা নেই। দমন করতে পারলে এ রোগ ছড়াতে পারতো না।আমরা যথাযথ চিকিৎসা দেয়ার চেষ্টা করছি।
এ বিষয়ে উপজেলা ভেটেরিনারি সার্জন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.রনজিনা আক্তার বলেন,লাম্পি স্কিন ডিজিস একটি ভাইরাস জনিত রোগ ২০১৯ সাল থেকে বাংলাদেশে এই রোগটির প্রাদূর্ভাব দেখা দেয়।এবছর এপ্রিল ও মে মাসে এখন পর্যন্ত রাজারহাট উপজেলায় ৯০ টি আক্রান্ত গরুর চিকিৎসার প্রদান করা হয়েছে। এর মধ্যে ৩ টি গরু মারাগেছে। এছাড়াও আমাদের অজান্তে আরো আক্রান্ত গুরু থাকতে পারে।এ রোগটি মূলত মশা,মাছির কামড় থেকে ছড়ায়। সঠিক চিকিৎসা প্রদান করলে রোগ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। উপজেলা প্রানিসম্পদ অফিস থেকে এ রোগে আক্রান্ত গরুর চিকিৎসায় খামারিদের সহোযোগিতা করার চেষ্টা করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
পাউরুটি কিনতে গিয়ে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক
শরণখোলায় খাবারের প্রলোভনে শিশুকে হাত-পা বেঁধে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার
কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরির প্রলোভন; ওলামা দলের সাবেক নেতার বিরুদ্ধে
লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
Link Copied