ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাটহাজারীতে স্থায়ী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নেই

প্রশাসনিক শূন্যতায় ঝুঁকিতে শিক্ষা কার্যক্রম, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থী


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ১২-৫-২০২৬ দুপুর ২:২৩

চট্টগ্রামের অন্যতম বৃহৎ ও শিক্ষাবান্ধব উপজেলা দীর্ঘদিন ধরে স্থায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (একাডেমিক সুপারভিশন) ছাড়াই পরিচালিত হচ্ছে। ফলে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। শিক্ষক নিয়োগ, এমপিও সংক্রান্ত কাজ, একাডেমিক তদারকি, শিক্ষার মান উন্নয়ন, সরকারি নির্দেশনা বাস্তবায়নসহ গুরুত্বপূর্ণ নানা কার্যক্রমে তৈরি হয়েছে জটিলতা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রায় এক বছরেরও বেশি সময় ধরে হাটহাজারীতে স্থায়ী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পদটি শূন্য রয়েছে। বর্তমানে পাশের একটি উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব হিসেবে হাটহাজারীর কার্যক্রম পরিচালনা করছেন। কিন্তু অতিরিক্ত দায়িত্বে থাকায় তিনি নিয়মিত অফিস করতে পারছেন না। সপ্তাহে এক বা দুইদিন অফিসে এলেও অধিকাংশ সময় শিক্ষক ও সেবাপ্রার্থীদের অপেক্ষা করেই ফিরে যেতে হচ্ছে।

হাটহাজারীর একাধিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, নানা প্রশাসনিক কাজে প্রায়ই উপজেলা শিক্ষা অফিসে যেতে হয়। কিন্তু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়মিত না থাকায় ফাইল জমে থাকে। অনেক সময় গুরুত্বপূর্ণ কাগজপত্রে স্বাক্ষর পেতে সপ্তাহের পর সপ্তাহ অপেক্ষা করতে হয়। এতে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এক শিক্ষক বলেন, “এমপিও সংক্রান্ত কাজ, শিক্ষকদের বদলি, টাইম স্কেল, অবসরজনিত কাগজপত্রসহ অনেক জরুরি কাজ আটকে আছে। শিক্ষা অফিসে গেলে বলা হয় কর্মকর্তা নেই অথবা পরে আসতে হবে। এতে আমাদের দুর্ভোগ বাড়ছে।”

অভিভাবকদের অভিযোগ, শিক্ষা অফিসের দুর্বল তদারকির কারণে অনেক প্রতিষ্ঠানে শিক্ষার মান কমে যাচ্ছে। কিছু বিদ্যালয়ে নিয়মিত ক্লাস না হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। শিক্ষক সংকট, শ্রেণিকক্ষের সমস্যা ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে প্রয়োজনীয় নজরদারিও কমে গেছে।

স্থানীয় শিক্ষাবিদরা মনে করছেন, প্রশাসনিক দুর্বলতার সরাসরি প্রভাব পড়ছে শিক্ষার্থীদের ওপর। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি, কোচিং নির্ভরতা, পাঠ্যসূচি সম্পন্ন করা এবং বিদ্যালয়ে নিয়মিত একাডেমিক পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছে।

এদিকে শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীদেরও বাড়তি চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। একজন কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব পালন করায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হচ্ছে। এতে জনসেবার মান কমে গেছে।

স্থানীয় সচেতন মহল বলছে, হাটহাজারী শুধু জনসংখ্যার দিক থেকেই বড় নয়, এটি চট্টগ্রামের গুরুত্বপূর্ণ শিক্ষা অঞ্চল হিসেবেও পরিচিত। এখানে বহু ঐতিহ্যবাহী স্কুল, কলেজ ও মাদ্রাসা রয়েছে। অথচ এমন একটি উপজেলায় দীর্ঘদিন স্থায়ী শিক্ষা কর্মকর্তা না থাকা শিক্ষা প্রশাসনের দুর্বলতাকেই সামনে নিয়ে এসেছে।

তারা আরও বলেন, বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। স্মার্ট শিক্ষা ব্যবস্থা, ডিজিটাল ক্লাসরুম, শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের মানোন্নয়নে কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে। কিন্তু মাঠপর্যায়ে প্রশাসনিক শূন্যতা থাকলে এসব উদ্যোগ কাঙ্ক্ষিত ফল দেবে না।

উপজেলার বিভিন্ন মহল দ্রুত একজন স্থায়ী ও যোগ্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিয়োগের দাবি জানিয়েছেন। তাদের মতে, দ্রুত এ পদে কর্মকর্তা নিয়োগ দেওয়া না হলে শিক্ষা কার্যক্রম আরও ব্যাহত হবে এবং দীর্ঘমেয়াদে শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

এই বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার

সাথে মুঠোফোনে  যোগাযোগ চেষ্টার করেও সংযোগ পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, স্থায়ীভাবে শিক্ষা কর্মকর্তা না থাকায়, অনেক সময় দাপ্তরিক গুরুত্বপূর্ণ কাজ একাডেমিক সুপারভাইজারকে অবহিত হয়।তাই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। 

শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদের প্রত্যাশা, দীর্ঘদিনের এই প্রশাসনিক সংকট দ্রুত সমাধান করে হাটহাজারীর শিক্ষা ব্যবস্থাকে আবারও গতিশীল করা হবে।

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন