ঢাকা মঙ্গলবার, ১২ মে, ২০২৬

যশোরে দুই দিনের অভিযানে ৪শতাধিক স্থাপনা উচ্ছেদ উদ্ধার ৫০ কোটি টাকার জমি


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ১২-৫-২০২৬ দুপুর ৩:১৯

যশোরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সরকারি জমি দখলমুক্ত করতে দুই দিনব্যাপী ব্যাপক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিএনপি ও আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়সহ চার শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় প্রায় পাঁচ একর সরকারি খাস জমি উদ্ধার করা হয়, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত রোববার সকাল থেকে শহরের উপশহর গাবতলা মোড়, বি-ব্লক, ইউনিয়ন পরিষদ এলাকা ও আশপাশের বিভিন্ন স্থানে অভিযান শুরু হয়। পরদিন সোমবারও সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযান অব্যাহত থাকে।জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে হাউজিং এস্টেটের সরকারি জমি দখল করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান স্থাপনা নির্মাণ করে আসছিল। অবৈধ দখলদারদের এক বছরের বেশি সময় ধরে একাধিকবার নোটিস দেওয়া হয়। সর্বশেষ শনিবার এলাকায় মাইকিং করে স্থাপনা সরিয়ে নিতে বলা হয়। এরপর রোববার খুলনা বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমানের নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু হয়। প্রথম দিনে শহরের বাবলাতলা এলাকায় সরকারি জমির ওপর নির্মিত একটি বাড়ি ভেঙে ফেলা হয়। পরে গাবতলা মোড় এলাকায় রাস্তার পাশের একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বি-ব্লক বাজার এলাকায় রাস্তার ধারে অবস্থিত আওয়ামী লীগের একটি আঞ্চলিক কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়। পরে সি-ব্লক এলাকায় সরকারি জমিতে নির্মিত দুটি বাড়িও ভেঙে ফেলা হয়। অভিযানের একপর্যায়ে উপশহর পার্কসংলগ্ন এলাকায় আওয়ামী লীগের আরও একটি আঞ্চলিক কার্যালয় এবং পাশের একটি মুদি দোকান উচ্ছেদ করা হয়। পরে আমতলা বস্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে ওঠা দুই শতাধিক ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে সেখানে থাকা দুটি কারখানাও ভেঙে ফেলে কর্তৃপক্ষ। দ্বিতীয় দিনে উপশহরের পূর্বাংশ, হাইকোর্ট মোড়, ঢাকা রোডসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এদিন হাইকোর্ট মোড়ে বিএনপির একটি স্থানীয় কার্যালয়সহ ছোট-বড় আরও প্রায় দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানের সময় অনেক বাসিন্দা অভিযোগ করেন, তাদের পূর্ব নোটিস ছাড়াই উচ্ছেদ করা হয়েছে। কয়েকজনের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে গৃহায়ন কর্তৃপক্ষের কিছু কর্মকর্তাকে টাকা দিয়ে সেখানে বসবাসের সুযোগ পেয়েছিলেন তারা। হঠাৎ উচ্ছেদ অভিযানে শতাধিক পরিবার চরম অনিশ্চয়তায় পড়েছে বলেও অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগ অস্বীকার করে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের খুলনা বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমান বলেন, “বারবার নোটিস ও মাইকিং করার পরও অবৈধ দখলদাররা জমি ছাড়েননি। নিজ উদ্যোগে সরে যেতে বলা হলেও নানা টালবাহানা করা হয়। ফলে কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।” তিনি আরও জানান, দুই দিনের অভিযানে প্রায় পাঁচ একর সরকারি জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া জমির আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা। সরকারি সম্পত্তি দখলমুক্ত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানকালে গৃহায়ন কর্তৃপক্ষ যশোরের প্রশাসনিক কর্মকর্তা ইমাদুল ইসলাম তুহিন, উপবিভাগীয় প্রকৌশলী আশিক আহম্মেদ সাকিব ও উপসহকারী প্রকৌশলী রাসেল মিয়াসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা সভা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে ইজারাদারকে জরিমনা

ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হলো লটারির মাধ্যমে কানুনগো পদায়ন

বাঘায় ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে তিনটি গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

বোয়ালমারীতে জয়নগর ফাঁড়ি পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার

শালিখায় বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৭ আসামী গ্রেফতার

নোয়াখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

নড়াইলে জেলা পরিষদের ৫০লাখ টাকার চেক বিতরণ

ঘিওরে ফারিয়ার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

ভূরুঙ্গামারীর দুধকুমার নদে অবৈধ ড্রেজার উচ্ছেদে মোবাইল কোর্ট অভিযান

বরগুনায় মারপিটে স্মৃতিশক্তি হারান এক নারী

গজারিয়ায় এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি