ভূরুঙ্গামারীর দুধকুমার নদে অবৈধ ড্রেজার উচ্ছেদে মোবাইল কোর্ট অভিযান
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১২মে) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে উপজেলার সামাদের ঘাট এলাকায় একটি প্রভাবশালী চক্র ড্রেজার বসিয়ে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে আসছিল বলে অভিযোগ রয়েছে। এতে নদীর তীর রক্ষা প্রকল্প হুমকির মুখে পড়ার পাশাপাশি স্থানীয় বসতভিটা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জানা যায়, দুধকুমার নদে ভাঙন রোধ ও উপজেলা রক্ষায়বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড শতকোটি টাকা ব্যয়ে নদীর তীরে বাঁধ নির্মাণ এবং কংক্রিট ব্লক স্থাপনের কাজ বাস্তবায়ন করছে। কিন্তু অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে নবনির্মিত এই প্রকল্প ক্ষতিগ্রস্ত হওয়ার উপক্রম হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের ফলে নদীর গতিপথ পরিবর্তিত হয়ে তীব্র ভাঙনের সৃষ্টি হচ্ছে। এ নিয়ে গত ০৭/০৫/২০২৬ ইং তারিখে দৈনিক সকালের সময় পত্রিকার রিপোর্ট করা হয়েছিল। নদীপাড়ের দরিদ্র মানুষ দীর্ঘদিন ধরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করলেও প্রভাবশালী মহলের কারণে অবৈধ বালু উত্তোলন বন্ধ হচ্ছিল না। অবশেষে স্থানীয় জনগণের দাবির প্রেক্ষিতে উপজেলা প্রশাসন দৃশ্যমান অভিযান পরিচালনা করে। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আমিনুল হক তারেকের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ভূরুঙ্গামারী থানা পুলিশ ও স্থানীয় জনগণ অংশ নেয়। এসময় ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন এবং ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব আজিম উদ্দীন উপস্থিত ছিলেন। অভিযানে দুধকুমার নদ থেকে ৪টি অবৈধ ড্রেজার উচ্ছেদ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নদী রক্ষা ও সরকারি প্রকল্প সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
পাউরুটি কিনতে গিয়ে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক
শরণখোলায় খাবারের প্রলোভনে শিশুকে হাত-পা বেঁধে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার
কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরির প্রলোভন; ওলামা দলের সাবেক নেতার বিরুদ্ধে
লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ