ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বাঘায় ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে তিনটি গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ১২-৫-২০২৬ দুপুর ৩:৫৭
রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ও গড়গড়ি ইউনিয়নে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে তিনটি গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। 
 
সোমবার সকাল ১১টায় স্থানীয় সংসদ সদস্য মো. আবু সাঈদ চাঁদ প্রধান অতিথি হিসেবে এসব কাজের উদ্বোধন করেন।
 
উদ্বোধনকৃত প্রকল্পগুলো হলো— দীঘা হাজিপাড়া থেকে ডাক্তার সাইফুল ইসলামের বাড়ি পর্যন্ত ৫০ মিটার, বাউসা দক্ষিণ হেদাতীপাড়া জিয়ার বাড়ি থেকে মাজদারের বাড়ি পর্যন্ত ৫০ মিটার এবং বারখাদিয়া মোড়ের পাকা রাস্তা থেকে তোরাফের মোড় পর্যন্ত ৫০ মিটার রাস্তা এইচবিবি করণ।
 
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার, উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. আবু বাশির, বাউসা ইউনিয়ন বিএনপি সভাপতি অধ্যক্ষ রেজাউল, সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
 
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে কাজগুলো সম্পন্ন হবে। মোট প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২০ লাখ ৯১ হাজার ৯০২ টাকা।
 
স্থানীয়রা জানান, দীর্ঘদিনের ভোগান্তির পর রাস্তাগুলোর উন্নয়ন কাজ শুরু হওয়ায় এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে এবং সাধারণ মানুষের চলাচলে সুবিধা বাড়বে।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত