ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে ইজারাদারকে জরিমনা
জেলার পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ এ নদীর নির্ধারিত সীমানার বাহিরে থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোশারফ নামে এক এজারাদারকে জরিমানা করা হয়। সোমবার বিকেলে উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নে অবস্থিত টাঙ্গন নদীর সীমানার বাহিরে বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যামান আদালতের বিচারক পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এন. এম. ইশফাকুল কবীর।
জানা যায়, ওই ঠিকাদার নির্ধারিত বালু মহালের পরিবর্তে অন্য স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। এতে নদী ভাঙ্গন ও ফসলের জমি বসতবাড়ি পরিবেশের ক্ষতি ও সরকারি সম্পদের ঝুঁকি তৈরি হওয়ায় বিষয়টি প্রশাসনের নজরে আসে।
গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) এন. এম. ইশফাকুল কবীর ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এসময় অভিযোগের সত্যতা পাওয়ায় ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ (সংশোধিত ২০১১) অনুযায়ী সংশ্লিষ্ট ইজারাদার মোশারফকে-১ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় প্রশাসন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’