ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক, গণ ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ১২-৫-২০২৬ দুপুর ৪:৩৭
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার  সলঙ্গায় মিশুক গাড়ি চুরি করে নিয়ে যাওয়ার সময় লিটন নামে এক ডাকাতকে সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। পরে স্থানীয় জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। সোমবার রাতে থানার চর গোজা গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত ডাকাত সদস্য লিটন ওরফে মিঠুন (৩৮) সলঙ্গা থানার চর গোজা গ্রামের আব্দুর রশিদের ছেলে ।
 
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, সোমবার রাতে উল্লাপাড়া উপজেলার ভেন্না বাড়ি তেতুলিয়া গ্রাম থেকে একটি ব্যাটারি চালিত মিশুক গাড়ী চুরি করে নিয়ে যাবার সময় থানার চর গোজা গ্রামে চুরি রোধে গ্রামবাসীর স্থাপিত বাশ কলের কাছে পৌছালে মিশুক গাড়ীসহ আটক করা হয়। এসময় ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও মিঠুনকে আটক করে। পরে স্থানীয় জনতা গণধোলাই দিয়ে পুলিশে সংবাদ দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ডাকাত দলের সদস্য মিঠুনকে আটক করে হাসপাতালে ভর্তি করা হয়। এসময় মিশুক গাড়ীটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়।
 
তিনি আরো বলেন, ডাকাত দলের সদস্য মিঠুনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই , ডাকাতির ১০ টি মামলা রয়েছে। এ ঘটনায় সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত