ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজনকে কারাদণ্ড


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১২-৫-২০২৬ দুপুর ৪:৪১

গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গোপালগঞ্জ। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইটি মোবাইল কোর্ট মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) পরিচালিত অভিযানে আটককৃতদের কাছ থেকে মোট ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটকরা হলেন— কোটালীপাড়া উপজেলার উনুশিয়া এলাকার বলরাম কর্মকারের ছেলে শান্ত কর্মকার (২২) এবং গোপালগঞ্জ সদর উপজেলার মিয়াপাড়া এলাকার অজিত ডোমের ছেলে প্রকাশ ডোম (৩৩)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন। পরে গোপালগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শান্ত কর্মকারকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রকাশ ডোমকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া উভয়কে ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গোপালগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ।

এমএসএম / এমএসএম

বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন

সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "

বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী

নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন

টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা

নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি

চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

উখিয়ার বন ধ্বংসের নায়ক শাহিনুর, নেপথ্যে ডিএফও