ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

হোমনায় তালিকাভুক্ত দুই মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা


তপন সরকার, হোমনা photo তপন সরকার, হোমনা
প্রকাশিত: ১২-৫-২০২৬ দুপুর ৪:৪৫

কুমিল্লার হোমনা উপজেলায় মাদকবিরোধী অভিযানে জনতার হাতে আটক রামকৃষ্ণপুর এলাকার তালিকা ভুক্ত দুই মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার পশ্চিম আড়ালিয়া গ্রামের  আঃ মালেকের ছেলে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী সফিক ও  শ্রীনগর গ্রামের আলম মিয়ার ছেলে মামুন।
এ সময় ভ্রাম্যমাণ আদালত মো. সফিককে ৬ মাস এবং মামুনকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে পাশাপাশি উভয়কে অর্থদণ্ড দেওয়া হয়।

জানা যায়, সোমবার (১১ মে) বিকেলে উপজেলার দৌলতপুর এলাকায় সন্দেহজনক চলাফেরার কারণে স্থানীয় লোকজন তাদের আটক করেন। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের নিজেদের হেফাজতে নেন।

একই দিন রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের এ দণ্ড প্রদান করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মো. শহিদুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় তাদের এই সাজা দেওয়া হয়েছে এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার