ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

কৃষকের পাশে এমপি এস এম জিলানী, মাঠে নেমে ধান কাটলেন নেতাকর্মীদের সঙ্গে


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ১৩-৫-২০২৬ দুপুর ১:২৮

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানী বুধবার (১৩ মে) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের গুয়াধানা গ্রামে কৃষকের ধান কাটায় অংশ নেন। এ সময় তার সঙ্গে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সকাল থেকে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে মাঠে নেমে ধান কাটেন এমপি এস এম জিলানী। ধান কাটার পাশাপাশি তিনি কৃষকদের সঙ্গে কথা বলেন এবং শ্রমিক সংকটসহ বিভিন্ন সমস্যার খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোক্তার মোল্লা, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আমিনুর শেখ, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জসিম, গোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুষেন সেন, তুহিন খান এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ধান কাটার পর সংক্ষিপ্ত বক্তব্যে এমপি এস এম জিলানী বলেন,
“এখন ধান কাটার ভরা মৌসুম চলছে। কিন্তু কৃষকরা প্রয়োজন অনুযায়ী শ্রমিক পাচ্ছেন না। টাকা দিয়েও অনেক সময় কৃষিশ্রমিক পাওয়া যাচ্ছে না। ফলে অনেক কৃষক সময়মতো ধান ঘরে তুলতে পারছেন না। তাই আমরা কৃষকদের পাশে দাঁড়িয়েছি। আমাদের এই সহযোগিতায় কৃষকরা কিছুটা হলেও উপকৃত হবেন।”

তিনি আরও বলেন, কৃষকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের দুর্দিনে পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। কৃষির উন্নয়নে রাজনৈতিক ও সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

স্থানীয় কৃষকরা জানান, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের মাঠে এসে তাদের সঙ্গে ধান কাটায় অংশ নেওয়ায় তারা উৎসাহিত হয়েছেন। এতে কৃষকদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতার একটি ইতিবাচক বার্তা পৌঁছেছে বলে তারা মনে করেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত