নালিতাবাড়ীতে প্যারাগন এগ্রো কারখানা: দুর্গন্ধ ও বিষাক্ত পানিতে ক্ষতিগ্রস্ত শতশত কৃষক
শেরপুরে নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নে প্যারাগন ফিড লিমিটেড এগ্রো কমপ্লেক্স কারখানার তীব্র দুর্গন্ধে ওই গ্রামগুলোর বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সৃষ্ট বর্জ্য ও নিষ্কাশিত দূষিত পানিতে নষ্ট হচ্ছে এলাকার খাল-বিল, নদী-নালার পানি, মাছ ও কৃষি জমি।
উৎকট দুর্গন্ধে অতিষ্ঠ স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ এলাকাবাসী। মুরগির বর্জ্য ও কারখানাটির বিষাক্ত পানির দ্বারা আশেপাশের গ্রামের পরিবেশ ও ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে।
জানা যায়, নালিতাবাড়ী উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে ২০২২ সালে মধ্যমকুড়া গ্রামে ২৮ একর জমিতে প্যারাগন ফিড লিমিটেড এগ্রো কমপ্লেক্স নামে একটি কারখানা নির্মাণ করা হয়। প্রতিষ্ঠানটিতে প্রায় ২১ লাখ মুরগি পালন করা হয়। এসব মুরগী থেকে দৈনিক ১৩ লাখ ডিম উৎপাদিত হয়। এছাড়াও মুরগীর বিষ্ঠা থেকে বাই প্রোডাক্ট হিসেবে কম্পোস্ট সার উৎপাদিত হচ্ছে। কিন্তু মুরগি থেকে উৎপাদিত বর্জ্য ব্যবস্থাপনার কোনো আধুনিক প্রযুক্তি বা বর্জ্য শোধনাগার ব্যবহার করা হচ্ছে না।
স্থানীয় লোকজনের অভিযোগ, আশপাশের জমিতে বর্জ্য এবং নিষ্কাশিত পানি ফেলায় জমিগুলোতে এখন আর কোনো ধরনের ফসল উৎপাদন হচ্ছে না। আর এসব দূষিত বর্জ্য ও নিষ্কাশিত পানির দুর্গন্ধে অনেকেই এখন গ্রাম ছাড়া। মুরগির বর্জ্যের দুর্গন্ধ ও মশা-মাছির কারণে আশপাশে সুতানাল, বিন্নিবাড়ি, শিংমাড়ি, কাকরকান্দি, সুতিয়ারপাড়, শালমারা, সোহাগপুর সহ কমপক্ষে ১০টি গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। এছাড়াড়া ঘাইলারা শামছুল হক উচ্চ বিদ্যালয়, শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিন্নিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাকরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরুয়াজানি হাসান উচ্চ বিদ্যালয়, মুক্তিযোদ্ধা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা উৎকট দুর্গন্ধে ক্লাসে বসে লেখাপড়া করতে পারছে না। পোল্ট্রি খামারের নিষ্কাশিত পানি ও বর্জ্য প্রতিনিয়ত মাটিতে ফেললে মাটির মধ্যে মিথেন গ্যাসের সৃষ্টি হয়। মিথেন গ্যাস গাছের শিকড় নষ্ট করে ফেলে। আর এ কারণে ঐসব জমিতে কোনো ধরনের ফসল ফলানো সম্ভব হয় না। অপরদিকে এসব বর্জ্য ও নিষ্কাশিত পানি ফসলি জমি ও বিলে ফেলায় সেখানের মাছও মরে যাচ্ছে। এমনকি গৃহস্থের পালিত হাঁস মুরগী এই দুষিত পানিতে নামলে মারা যাচ্ছে। বিষাক্ত বর্জ্যের কারণে লোকজনের নানা ধরনের চর্মরোগ হচ্ছে। এর প্রতিকার চেয়ে এলাকাবাসী বারবার প্যারাগন কর্তৃপক্ষের দারস্থ হয়েও কোন সুরাহা পাচ্ছেনা।
স্থানীয় লোকজনের দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, কারখানার বিষাক্ত কালো পানিতে কৃষকের শতশত একর জনির ধান নষ্ট হয়ে গেছে। ক্ষেতে পচন ধরেছে। কারখানার পাশ্ববর্তী বসত বাড়িগুলোতে দিনের বেলাতেও মশাড়ি টানিয়ে খাবার খেতে হয়। নয়তো ফার্মের মুরগীর পালক উড়ে এসে খাবারে পড়ে।
স্থানীয় বাসিন্দা শহর আলী জানান, এই উৎকট গন্ধে তাদের জীবন পার করাই কষ্ট সাধ্য হয়ে যাচ্ছে। দুর্গন্ধের জন্য কেউ তাদের গ্রামে এখন আর ছেলে মেয়ে বিয়ে দিয়ে আত্নীয়তা করাতে চায়না।
পলাশিয়া গ্রামের আতাব উদ্দীন বলেন, প্যারাগন কারখানার বিষাক্ত বর্জে আমাদের কৃষকের শতশত একর জনির ধান পচে নষ্ট হয়ে গেছে। কারখানা কর্তৃপক্ষ আমাদের ক্ষতিপুরণের প্রতিশ্রুতি দিলেও এখন যোগাযোগ করে তাদের হদিস পাওয়া যাচ্ছেনা। এবছর ক্ষেতের সব ধান নষ্ট হয়ে যাওয়ায় বউ-বাচ্চা দিন পার করাই কঠিন হয়ে যাচ্ছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিয়ামুল কাউসার বলেন, বিষাক্ত পানির জন্য আবাদী জমি ক্ষতি হয়েছে। এর আগে প্যারাগন কারখানা কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপুরণ দিবে মর্মে চুক্তিপত্র করেছে। কিন্তু এখন তাদের সাথে যোগাযোগ করে কোন সাড়া পাওয়া যাচ্ছেনা।
উৎকট দুর্গন্ধ ও বিষাক্ত পানি বিষয়ে শেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম জানান, প্যারাগন কারখানার বর্জ্য দিয়ে কম্পোস্ট সার তৈরীর প্ল্যান্ট নির্মাণের জন্য গতমাসে অনুমোদন পেয়েছে। খুব শিঘ্রই এ কাজ শুরু করবে। পাশাপাশি বর্তমানে পরিবেশের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণায় বাসচাপায় মা ও দুই মেয়ে নিহত
ঈদুল আজহা পারস্পরিক সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে : লায়ন গনি মিয়া বাবুল
ঈদের আনন্দ ভাগাভাগি করতে দুস্থদের ঘরে ঘরে এসিল্যান্ড শিবু দাশ
পুলিশ সুপার হাবীবুল্লাহ’র নেতৃত্বে প্রশাসনের মানবিক উদ্যোগে ফিরেছে স্বস্তি
জাল চুরি করতে গিয়ে বিএনপি নেতা আটক কিন্তু নেতা বলছে অন্য কথা
মাগুরায় তেল ভর্তি ট্রাক ছিনতাই ও চালক হত্যা রহস্য উদঘাটন, ৪ গ্রেফতার
রোববার জঙ্গল সলিমপুরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট
দুর্নীতির অভিযোগে বদলি হওয়া কর্মকর্তার পক্ষে সাফাই গেয়ে আরেক কর্মকর্তার পোস্ট, এরকম অপরাধ কে না করে আমিও করি"
আদমদীঘিতে গাাঁজার গাছসহ একজন গ্রেপ্তার
ঈদে পর্যটকের ঢলের অপেক্ষায়, হোটেল-রিসোর্টে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার: কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী