দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঝিনাইদহ জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
দীর্ঘ প্রতীক্ষা ও নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঝিনাইদহ জেলা ছাত্রদলের ছয় সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির সাক্ষরিত সাংগঠনিক পত্রে নতুন এই কমিটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।
নব্য গঠিত ঝিনাইদহ জেলা ছাত্রদলের এই কমিটিতে সভাপতি পদে মোঃ ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক পদে শাহরিয়ার রাসেল দায়িত্ব প্রাপ্ত হয়েছেন। এছাড়াও, সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ সাইদুর রহমান শাহেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বখতিয়ার মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক পদে মেহেদী হাসানকে দায়িত্ব প্রদান করেছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
এদিকে, জেলা ছাত্রদলের নতুন এই কমিটি ঘোষণার পরপরই বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠেন ভক্ত-সমর্থকরা। সেসময় তারা মিষ্টি বিতরণ ও ফুলেল শুভেচ্ছার মাধ্যমে দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দকে বরণ করে নেন।
দলীয় সূত্রে জানা যায়, বিগত সরকারের আমলে দীর্ঘ সংগ্রাম, মামলা, হামলা, জুলুম, নির্যাতন ও রাজপথে সাহসী অবদানের মাপকাঠিতে ত্যাগ-তিতিক্ষার অনবদ্য স্বীকৃতি স্বরূপ এই তরুণ মুখগুলো জেলা ছাত্রদলের নব্য গঠিত কমিটিতে জায়গা করে নিয়েছেন। তাদের সকলেরই রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র প্রতি অগাধ ভালোবাসা ও দলের জন্য সুদীর্ঘ ত্যাগ-তিতিক্ষার সমৃদ্ধ ইতিহাস। একইসাথে, নতুন এই কমিটিতে পদ প্রাপ্ত সভাপতি মোঃ ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল সহ সকল নেতৃবৃন্দেরই রয়েছে পরিচ্ছন্ন রাজনীতি ভাবনা, সাধারণ শিক্ষার্থীদের কাছে অবাধ গ্রহণযোগ্যতা ও রাজনৈতিক ক্লিন ইমেজ, যা সংগঠনটির আদর্শিক নীতিমালা অনুসরণ ও পদ প্রাপ্তিতে সর্বাত্মক ভূমিকা পালন করেছে।
নবগঠিত কমিটিতে দায়িত্ব প্রাপ্ত জেলা ছাত্রদলের সভাপতি মোঃ ইমরান হোসেন বলেন, "এই আনন্দ সীমাহীন। দল আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছে, আমি তা অক্ষরে-অক্ষরে পালন করবো।"
অপরদিকে, দীর্ঘ প্রতীক্ষার অবসান ও টানা ত্যাগ-তিতিক্ষা শেষে নবগঠিত কমিটিতে পদপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল বলেন,
"আজকের এই আনন্দঘন মুহুর্তে পরম শ্রদ্ধাভরে সর্বপ্রথমেই স্মরণ করছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত আপোষহীন দেশনেত্রী, দেশমাতা বেগম খালেদা জিয়াকে। তাঁদের দেখানো আদর্শের রাজনীতি বুকে ধারণ করেই আজ আমি এই পর্যায়ে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পিতা-মাতার আদর্শে উজ্জীবীত হয়ে যে সুমহান দায়িত্ব নিয়ে দেশসেবায় আত্মনিয়োগ করেছেন, আমি ব্যক্তিগতভাবে নিজের সর্বস্ব দিয়ে হলেও, শতভাগ দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আমার কাঁধে যে দায়িত্ব তুলে দিয়েছে, দেশ ও জনগণের বৃহৎ স্বার্থে আমি তা পালন করতে সদা প্রস্তুত আছি। আজকের এই শুভক্ষণে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশমাতা প্রয়াত বেগম খালেদা জিয়া'র জন্য দু-হাত তুলে দোয়া করছি, আল্লাহ তাঁদেরকে জান্নাতবাসী করুন। একইসাথে, তারুণ্যের অহংকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এঁর সদা সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।"
এদিকে, নবগঠিত কমিটিতে পদপ্রাপ্ত ছয় সদস্যকে সমন্বয় করে যোগ্যতা ও ত্যাগ-তিতিক্ষার মানদণ্ডে বিবেচিত নেতৃত্বের মাধ্যমে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণারও নির্দেশ প্রদান করেছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
এমএসএম / এমএসএম
সুন্দরবনে বনরক্ষী-দস্যু গোলাগুলি: ৪ অপহৃত জেলে উদ্ধার, অস্ত্র জব্দ
দখলমুক্ত হলো সরকারি ১ একর ৬৪ শতক জমি
বাঙ্গরা বাজার থানায় মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ ও ইয়াবাসহ আটক ২
গোপালগঞ্জে উন্নয়ন প্রচারে গণমাধ্যমকর্মীদের নিয়ে প্রেস ব্রিফিং
ব্যবসায়ী হত্যার প্রতিবাদে নওয়াপাড়া নৌবন্দরে হরতাল, বন্ধ সকল বাণিজ্যিক কার্যক্রম
রাণীনগরে দোকান চুরি ঘটনা নিয়ে ধোঁয়াশা নেপথ্যে কি অন্য কোনো রহস্য?
নন্দীগ্রামে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা
রাঙামাটির বিলাইছড়ি- রাজস্থলী সড়কে জীপ উল্টে বৃদ্ধের মৃত্যু
আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
মেহেরপুরে " বিশ্ব অটিজম সচেতনতা দিবস "- ২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
চন্দনাইশে মহাপরিকল্পনা প্রণয়নের তথ্য উপস্থাপন কর্মশালা প্রশিক্ষণ অনুষ্ঠিত
নাগরপুর গয়হাটায় অবৈধ বালু পরিবহনে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা
রায়গঞ্জে মহাসড়ক দখল করে অবৈধ পাথর বাণিজ্য, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা
Link Copied