ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় অষ্টম শ্রেণির স্কুলছাত্রীকে নিয়ে উধাও যুবক, থানায় অভিযোগ


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ১৩-৫-২০২৬ দুপুর ১:৩৪
নড়াইলের লোহাগড়া উপজেলার আড়িয়ারা গ্রামে অষ্টম শ্রেণির এক নাবালিকা স্কুলছাত্রীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা লোহাগড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
 
অভিযোগ সূত্রে জানা যায়, আড়িয়ারা গ্রামের মোছা: ছনিয়ার মেয়ে মরিয়াম তাছনিম (১২) আমডাঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত হৃদয় শেখ, পিতা- রেজাউল শেখ, একই এলাকার বাসিন্দা। অভিযোগে উল্লেখ করা হয়, হৃদয় শেখ সম্পর্কে ছাত্রীর মায়ের ধর্মভাই।
 
ভুক্তভোগী পরিবারের দাবি, পূর্ব পরিচয়ের সূত্র ধরে হৃদয় শেখ দীর্ঘদিন ধরে ওই স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি জানতে পেরে পরিবার থেকে তাকে নিষেধ করা হলেও সে তা উপেক্ষা করে।
অভিযোগে আরও বলা হয়, গত ১২ মে সকাল আনুমানিক ৭টার দিকে হৃদয় শেখ কৌশলে নাবালিকা স্কুলছাত্রীকে নিয়ে চলে যায়। এরপর থেকে মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
 
ভুক্তভোগীর মা তার মেয়েকে দ্রুত উদ্ধার এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
 
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহমান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু