বাগেরহাট জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা রাসেল সভাপতি রাহুল সম্পাদক
কোন আনুষ্ঠানিকতা ছাড়াই দীর্ঘ আট বছর পর জাতীয়তাবদী ছাত্রদল বাগেরহাট জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে ছাত্রদলের ভেরিফাইড ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে এ কমিটি প্রকাশ করা হয়। এতে মোল্লা আতিকর রহমান রাসেলকে সভাপতি ও নিয়ামুল কবির রাহুলকে সাধারণ সম্পাদক এবং শেখ আল মামুনকে সাংগঠনিক সম্পাদক করে জেলা কমিটি ঘোষণা করা হয়েছে । ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত অফিসিয়াল প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এর আগে বাগেরহাট জেলা ছাত্রদলের সর্বশেষ কমিটি ঘোষণা করা হয়েছিল আট বছর আগে। এরপর দীর্ঘ সময় ধরে নতুন কমিটি না হওয়ায় সংগঠনের কার্যক্রম অনেকটাই স্থবির অবস্থায় ছিল বলে এখানের তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ ছিল। নতুন নেতৃত্ব ঘোষণার মাধ্যমে সেই স্থবিরতা কাটিয়ে সংগঠন নতুনভাবে ঘুরে দাঁড়াবে বলে আশা করছেন নেতা-কর্মীরা। ইতোমধ্যে নতুন কমিটি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে স্যোসাল মিডিয়ায় প্রচার করছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ