ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মেহেরপুরে " বিশ্ব অটিজম সচেতনতা দিবস "- ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


রাজু হোসেন, মেহেরপুর photo রাজু হোসেন, মেহেরপুর
প্রকাশিত: ১৩-৫-২০২৬ দুপুর ১:৪৫

মেহেরপুরে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে " অটিজম কোন সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবনী মূল্যবান " - এই স্লোগানকে সামনে রেখে ১৯ তম " বিশ্ব অটিজম সচেতনতা দিবস "- ২০২৬ উপলক্ষে  র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৩) মে সকালে মেহেরপুরে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উক্ত স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে " বিশ্ব অটিজম সচেতনতা দিবস "  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আশাদুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা সমাজসেবা অধিদপ্তরের অফিসার কাজী আবুল মনসুর (রেজিঃ) এর সঞ্চালনায় প্রধান অতিথি এবং বিশেষ অতিথিগণ " বিশ্ব অটিজম সচেতনতা দিবস " এর তাৎপর্য তুলে ধরেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -শিল্পী রানী রায় জেলা প্রশাসক মেহেরপুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উজ্জ্বল কুমার রায়, পুলিশ সুপার, মেহেরপুর, ডাঃ এ,কে,এম আবু সাঈদ, সিভিল সার্জন, মেহেরপুর।

এ সময় আরো উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর সমাজসেবা কর্মকর্তা সোহেল মাহমুদ, সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, মেহেরপুর জেলা মানব উন্নয়ন কেন্দ্র (মউক), মুজিবনগর সামাজিক উন্নয়ন সংস্থা, মেহেরপুর সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ